Delhi Bla*st : ২৬ জানুয়ারি টার্গেট ছিল দিল্লি! আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজাম্মিলের মুখে ফাঁস ভয়ঙ্কর গোপন তথ্য!

দিল্লির সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনায় দেশজুড়ে ছড়িয়েছে আতঙ্কের ছায়া। শহরের ব্যস্ত রাস্তায় ঘটে যাওয়া এই বিস্ফোরণ কেবলমাত্র একটা দুর্ঘটনা নয়, বরং ছিল বহুদিন ধরে চলা এক সুচিন্তিত ষড়যন্ত্রের অংশ—এমনটাই দাবি তদন্তকারীদের। কিন্তু এখানেই শেষ নয়, জেরায় উঠে এসেছে আরও ভয়ঙ্কর তথ্য যা শুনে রীতিমতো শিউরে উঠছেন গোয়েন্দারা।

তদন্তের সূত্রে উঠে এসেছে হরিয়ানার ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের নাম। এখানেই শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন ধৃত মুজাম্মিল শাকিল, যিনি দিল্লি বিস্ফোরণের মূল চক্রী উমর উন নবির ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। উমর চিকিৎসক হিসেবে কাজ করতেন সেই একই বিশ্ববিদ্যালয়ে, এবং ধারণা করা হচ্ছে, বিস্ফোরণে তার মৃত্যু হয়েছে। দুইজনই জম্মু-কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা। এই মুজাম্মিলের জবানবন্দিই এখন তদন্তের মোড় ঘুরিয়ে দিয়েছে।

সূত্রের খবর, জেরার মুখে মুজাম্মিল স্বীকার করেছে, তারা দীপাবলি ও প্রজাতন্ত্র দিবস অর্থাৎ ২৬ জানুয়ারিকে টার্গেট করেছিল। এমনকি লাল কেল্লা ও তার আশপাশে রেকে করার কথাও জানিয়েছে সে। তাদের পরিকল্পনা ছিল জনাকীর্ণ এলাকায় বড়সড় হামলা চালানোর, যা শেষ মুহূর্তে কোনো কারণে সম্ভব হয়নি। তদন্তকারীরা তার ফোন থেকে উদ্ধার করেছেন বেশ কিছু ভয়ঙ্কর বার্তা ও নথি, যা থেকে স্পষ্ট—এই হামলা ছিল বহুদিনের পরিকল্পিত।

দিল্লির বিস্ফোরণস্থল থেকে উদ্ধার হয়েছে গুলিবর্ষণের উপযোগী কার্তুজ ও দুটি ভিন্ন ধরনের বিস্ফোরকের নমুনা। ফরেন্সিক টিম মোট ৪২টি নমুনা সংগ্রহ করেছে। বিশেষজ্ঞদের মতে, একটি নমুনা অ্যামোনিয়াম নাইট্রেটের মতো, অন্যটির পরীক্ষা এখনও চলছে। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যেই বিস্তারিত রিপোর্ট হাতে আসবে। প্রাথমিকভাবে ধারণা, এই বিস্ফোরণে ব্যবহৃত সামগ্রী পেশাদারভাবে প্রস্তুত করা হয়েছিল।

আরও পড়ুনঃ SIR-এর টান! ভোটের আগে আবেগের স্রোত, দলে দলে সন্তানরা ফিরছেন বৃদ্ধাশ্রমে বাবা-মায়ের খোঁজে

সূত্রের দাবি, মুজাম্মিল ও উমরদের দল সামাজিক কাজের আড়ালে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাত। এনক্রিপ্টেড চ্যানেলের মাধ্যমে যোগাযোগ রাখত এবং পেশাদার নেটওয়ার্ক ব্যবহার করে তহবিল জোগাড় করত। উরি, পাঠানকোট, পুলওয়ামা বা পহেলগাঁও—একটার পর একটা হামলায় রক্তাক্ত ভারত। প্রশ্ন একটাই, এই মারণচক্রের শেষ কোথায়? কবে বন্ধ হবে নিরীহ নাগরিকের রক্তপাত? তদন্তে যতই এগোচ্ছে, ততই প্রকাশ পাচ্ছে—দেশের অন্দরে লুকিয়ে থাকা আতঙ্কের এক গভীর চিত্র।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles