ছুটির দিন সকাল ছিল সুরাপ্রেমীদের জন্য। দেশের আয়ের একটা মোটা অংশ আসে ম’দের উপর চাপানো কর থেকে। রবিবার দেশের রাজধানী সাক্ষী থাকলো এক বিরল ঘটনার।
দিল্লির অধিকাংশ ম’দের দোকানে অফার ছিল এক বোতল ম’দ কিনলে দু’বোতল সম্পূর্ণ ফ্রি! অনেক কম দামে মিলেছে পছন্দের ‘ব্র্যান্ড’। বেলা বাড়তেই উপচে পড়া ভিড় দেখা দিয়েছিল ম’দের দোকানে। যাঁরা সন্ধ্যায় এসেছিলেন সব কাজে সেরে তাঁদের ফাঁকা হাতেই ফিরতে হয়েছে।
জানা যাচ্ছে, ম’দ বিক্রিতে পুরনো নীতিতে ফিরেছে দিল্লির অরবিন্দ কেজরীওয়াল সরকার। যার ফলে রাজধানীতে ১লা অগাস্ট থেকে বন্ধ হয়ে যাবে ৪৬৮টি বেসরকারি ম’দের দোকান। তাই দোকান খালি করতে এই বাম্পার অফার দিয়েছিল দোকানগুলি। লক্ষ্মীনগরের একটি ম’দের দোকানের এক কর্মচারী জানিয়েছেন, “আমাদের দোকান বন্ধ হয়ে যাচ্ছে। তাই যা জিনিস ছিল, আজ সব বেচে দেওয়া হয়েছে”।
গত শনিবার দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া বলেন, “দিল্লিতে আমরা বিষম’দে মৃত্যুর ঘটনা চাই না। সে কারণেই নতুন নীতির বদলে পুরনো নিয়মেই ম’দ বিক্রি করা হবে। আগামী ছ’মাসের জন্য পুরনো আবগারি নীতি কার্যকর করেছে দিল্লি সরকার”।





