করোনায় একের পর এক মারা যাচ্ছেন চিকিৎসকরা। এই তীব্র সংকটময় পরিস্থিতিতে যা আরও চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। ফের মৃত্যু হল এক চিকিৎসকের। তবে করোনা আক্রান্ত হয়ে নয় করোনা আক্রান্তদের লাগাতার মৃত্যু দেখে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মঘাতী হলেন দিল্লির এক চিকিৎসক।
এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শুক্রবার দিল্লির মালভিয়া নগরের ফ্ল্যাটে উদ্ধার হয় বিবেক রাই নামে বছর ৩৬-এর ওই চিকিৎসকের মৃতদেহ। গত নভেম্বরে ওই চিকিৎসকের বিয়ে হয়। বর্তমানে তাঁর স্ত্রী ২ মাসের অন্তঃসত্ত্বা l
পুলিশ সূত্রে খবর ঘরের মধ্যে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে। কিন্তু তাতে কোউকে দোষারোপ করেননি ওই চিকিৎসক। এরপর তাঁর দেহ ময়নাতদন্তের জন্য এইমসে পাঠায় পুলিশ। ডিসিপি সাউথের নের্তৃত্বে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গেছে বিবেক রাই দিল্লির সাকেতে একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। কয়েক মাস আগেই ওই হাসপাতালের আইসিইউয়ে করোনা ডিউটি তে যোগ দিয়েছিলেন। তিনি আদতে উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বাসিন্দা।
এই মৃত্যুর কারণ উদ্ধার করতে গিয়ে, ওই চিকিৎসকের এক সহকর্মী চিকিৎসক বলেন, ‘গত এক মাস আগেই তিনি ওই বিভাগে যোগ দেন। সেখানে দিনে ৭-৮জন করে করোনা রোগীর মৃত্যু হচ্ছিল। বহু চেষ্টা করেও রোগীদের বাঁচাতে পারছিলেন না বিবেক। এতেই মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি।’
তবে তিনি বলেন, ওই চিকিৎসক প্রথম সারির করোনা যোদ্ধা হওয়ায়, তাঁর যথেষ্ট পূর্ব অভিজ্ঞতা ছিল। মহামারির মধ্যেই এর আগে তিনি শতাধিক রোগীর প্রাণ বাঁচিয়ে ছিলেন। তার সত্ত্বেও এই হাসপাতালে যোগ দেওয়ার পর থেকে চোখের সামনে এক এক করে করোনা রোগীদের মৃত্যু তাঁকে হতাশাগ্রস্ত করে তোলে।





