প্রশংসনীয়! কন্যা সন্তান জন্মালে কোনও টাকা নেওয়া নেন না, কন্যা ভ্রূণহত্যা রুখতে অভাবনীয় উদ্যোগ চিকিৎসকের

কন্যাভ্রূণ হত্যা আমাদের দেশে আকছার লেগেই রয়েছে। ঘটনার সংখ্যা কমলেও এই সমস্যা নির্মূল হচ্ছে না কিছুতেই। এবার বাস্তবেই ‘বেটি বাঁচাও’ আন্দোলনে এক নজির সৃষ্টি করলেন মহারাষ্ট্রের এক চিকিৎসক। একটি মাল্টিস্পেশ্যালিটি হাসপাতাল রয়েছে ডঃ গণেশ রাখের। কন্যা সন্তানের জন্ম হলে কোনও টাকা নেওয়া হয় না সেই হাসপাতালে। সম্প্রতি ডঃ গণেশ রাখের এই উদ্যোগের কথা সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।

ডাঃ গণেশ রাখের হাসপাতালটি রয়েছে পুনের হাডাপসার এলাকায়। মাল্টিস্পেশালিটি হাসপাতালটিতে প্রসূতি বিভাগ রয়েছে। সেখানে বিনামূল্যে কন্যা সন্তান প্রসব করানো হয়। ডাঃ গণেশ রাখ জানান হে গত ১১ বছরে ধরে এভাবেই বেটি বাঁচাও জন আন্দোলন গড়ে তুলছেন তিনি।

তাঁর দাবী, এই সময়ের মধ্যে ২ হাজার ৪০০ নবজাতক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। এর জন্য তাঁর হাসপাতাল একটি পয়সাও বিল করেনি কখনও। শুধু তাই নয়, ভ্রূণ হত্যা সম্পর্কে মানুষকে সচেতন করা এই হাসপাতালের তরফে।

এমনকি, কন্যা সন্তান জন্মালে হাসপাতালে কেক কেটে তা উদযাপনও করা হয় বলে জানা গিয়েছে। হাসপাতালের তরফেই মিষ্টি বিতরণ করা হয়। ডঃ গণেশ রাখের কথায়, সাধারণ মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ। তাঁর কথায়, “ছেলে হলে মিষ্টি কেনার বহর লেগে যায়। এমন অনেককে দেখেছি, যাঁরা মেয়ে হলে মুখ দেখতে পর্যন্ত আসেন না। বরং লজ্জায় পড়ে যান। এই কারণেই আমি সচেতনতার প্রচার চালাই। বিনামূল্যে কন্যা সন্তানের প্রসব করাই”।

https://twitter.com/ANI/status/1589341095309111297?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1589341095309111297%7Ctwgr%5E19cffcb0d21edda02e82e47ef5f6400a6e7de6f5%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Foffbeat%2Fa-pune-doctor-waives-off-hospital-charges-for-birth-of-girl-child%2F

ওই চিকিৎসক আরও জানান, “১১ বছর আগে বেটি বাঁচাও আন্দোলন শুরু করি। তাঁরই অংশ হিসেবে হাসপাতাল কন্যা সন্তান প্রসব করায় সম্পূর্ণ বিনামূল্যে। কন্যার জন্ম উদযাপন করা হয়”। এও জানা গিয়েছে যে হাসপাতালের তরফেই মা ও কন্যা সন্তানের বাড়ি ফেরার ব্যবস্থা করা হয়। চিকিৎসকের কথায়, এই কাজে বহু মানুষ ও অনেক সংস্থা তাদের সাহায্য করেন। সবটা নির্বিঘ্নেই হয়ে থাকে।

আরও অন্যান্য খবর