নিষ্ঠুরতা! দুই কুকুরছানার লেজ-কান কেটে তা দিয়ে ম’দ্যপান, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা, চলছে খোঁজ

এমন নিষ্ঠুরও হতে পারে মানুষ তা কিছু ঘটনা চোখের সামনে না এলে বোধ হয় কল্পনাও করা যায় না। দুটি কুকুরছানার কান ও লেজ কেটে তা দিয়ে ম’দ্যপান করার অভিযোগ উঠল দুই মাদকাসক্তের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরেলি জেলার ফরিদপুর এলাকায়।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম মুকেশ বাল্মীকি। রাস্তার ধারে ওই দু’টি কুকুরছানা খেলছিল। অভিযোগ, মুকেশ এবং তাঁর সহযোগী ওই রাস্তার ধারে বসেই ম’দ্যপান করছিলেন। নেশার ঘোরে কুকুরছানা দু’টিকে তুলে নিয়ে আসেন তারা দু’জম। তারপর একটির কান, অন্য কুকুরছানাটির লেজ কেটে নেন তাঁরা। তারপর সেই কাটা কান এবং লেজ-সহযোগে ম’দ্যপান করেন তারা।

স্থানীয়রা ওই দুই কুকুরছানাকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তারাই কুকুরছানা দুটিকে উদ্ধার করে নিয়ে যান চিকিৎসালয়ে। দুটি ছানারই অবস্থা সংকটজনক বলে জানা গিয়েছে। এই বিষয়টি জানাজানি হতেই বেশ শোরগোল পড়ে গিয়েছে। এক পশুপ্রেমী স্থানীয় থানায় মুকেশ ও তাঁর সঙ্গীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

বরেলীর সিনিয়র পুলিশ সুপার অখিলেশ চৌরাসিয়া জানান যে দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। প্রাণীর বিরুদ্ধে নিষ্ঠুরতা প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।

প্রসঙ্গত, এই প্রথমবার নয়। এর আগেও নিরীহ প্রাণীর উপর নিষ্ঠুরতার ঘটনা ঘটতে দেখা গিয়েছে বরেলিতে। কুকুরছানাকে পাথর দিয়ে থেঁতলে খুন করার ঘটনাও ঘটেছে এর আগে বরেলিতে।

RELATED Articles