ভোট দিতে গেলে অনেক সময় বিভ্রান্তি তৈরি হয়। বিশেষ করে একাধিক প্রার্থীর নাম কাছাকাছি হলে অনেক ভোটারই ভুল করে ফেলেন। আবার নাম পড়তে অসুবিধা হলেও সমস্যায় পড়তে হয়। এই সমস্ত বিভ্রান্তি কাটাতে এবার বড় পদক্ষেপ নিল জাতীয় নির্বাচন কমিশন।
কমিশনের তরফে জানানো হয়েছে, এবার থেকে ব্যালট পেপার এবং ইভিএমে শুধুমাত্র দলের নাম বা প্রতীক নয়, প্রার্থীর ছবিও থাকবে। ভোটাররা যাতে নিশ্চিত হতে পারেন কাকে ভোট দিচ্ছেন, সেজন্যই এই ব্যবস্থা। শুধু তাই নয়, প্রার্থীর নামও এবার থেকে মোটা হরফে লেখা থাকবে। ফলে ভুল ভোট দেওয়ার সুযোগ কার্যত থাকবে না।
১৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের তরফে একটি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ইভিএমে প্রতিটি প্রার্থীর রঙিন ছবি থাকবে উপরের বাম দিকে। সঙ্গে স্পষ্ট করে দেওয়া থাকবে ব্যালট পেপারের সিরিয়াল নম্বর। এমনকি নোটা প্রার্থীদেরও ছবি রাখা বাধ্যতামূলক করা হয়েছে। তবে একটি ব্যালটে ১৫ জনের বেশি প্রার্থীর নাম রাখা হবে না।
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, ইভিএমের ব্যালট পেপার মুদ্রণ করা হবে শুধুমাত্র সরকারি বা আধা-সরকারি প্রেসে। কাগজের মানও আগের থেকে উন্নত হবে। কমিশন ইতিমধ্যেই সব রাজ্যে প্রয়োজনীয় নির্দেশ পাঠিয়ে দিয়েছে।
আরও পড়ুনঃ Maoist Conflict: বাসভরাজুর মৃত্যুর পর কৌশল বদল, অস্ত্রবিরতির ডাক দিয়ে আলোচনার পথে হাঁটতে চাইছে মাওবাদীরা!
চলতি বছর বিহার বিধানসভা নির্বাচন থেকেই এই নতুন নিয়ম চালু হবে। আর আগামী বছরে পশ্চিমবঙ্গের ভোটেও এই ব্যবস্থার প্রয়োগ করা হবে। অর্থাৎ ভোটারদের সামনে আর কোনও বিভ্রান্তির সুযোগ থাকছে না। প্রার্থীর নামের পাশাপাশি ছবিও দেখে এবার নিশ্চিতভাবে ভোট দিতে পারবেন সবাই।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!