অবশেষে প্রতীক্ষার অবসান। সাত দফাতেই হবে লোকসভা নির্বাচন। বাংলায় দুই আসন অর্থাৎ বরানগর ও ভগবানগোলাতে উপনির্বাচনও হবে লোকসভা নির্বাচনের সঙ্গেই। জানা গিয়েছে, দেশের মোট ২৬টি জায়গায় উপনির্বাচন হবে। ২০১৯ সালের মতোই এবারও লোকসভা নির্বাচন হতে চলেছে সাত দফাতেই।
বাংলায় ক’টি দফায় ভোট হবে, তা নিয়ে চলছিল জল্পনা। এবার সমস্ত জল্পনা পরিষ্কার হল। জানা গিয়েছে, বাংলাতেও ৭ দফাতেই ভোট হতে চলেছে। সাত দফার ভোটের মধ্যে প্রথম দফার ভোট হবে ১৯ এপ্রিল। দ্বিতীয় দফা ২৬ এপ্রিল, শুক্রবার। তৃতীয় দফার ভোট ৭ মে। ১৩ মে চতুর্থ দফার ভোট। পঞ্চম দফা ২০ মে। ষষ্ঠ দফা ২৫ মে। ১ জুন সপ্তম দফার ভোট হবে বাংলায়। বাংলার মতোই বিহার ও উত্তর প্রদেশেও সাত দফাতেই ভোট হবে। ভোট গণনা হবে ৪ জুন।
বাংলায় কোথায় কবে ভোট, দেখে নিন এক নজরে-
প্রথম দফা ১৯ এপ্রিল- জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভোট।
দ্বিতীয় দফা ২৬ এপ্রিল- দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট।
তৃতীয় দফা ৭ মে- মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদে ভোট।
চতুর্থ দফা ১৩ মে- বহরমপুর, কৃষ্ণনগর, নারাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূম
পঞ্চম দফা ২০ মে- বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, শ্রীরামপুর, হুগলি, উলুবেড়িয়া, আরামবাগ
ষষ্ঠ দফা ২৫ মে- তমলক, কাঁথি, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর
সপ্তম দফা ১ জুন- দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর।
উপ-নির্বাচন বাকি রয়েছে বিহার, পশ্চিমবঙ্গ, গুজরাট, ঝাড়খণ্ড, তামিলনাড়ু, কর্নাটক সহ ২৬ রাজ্যে। লোকসভার সঙ্গেই উপ-নির্বাচন হবে। ৪ রাজ্যে বিধানসভা নির্বাচন হবে।






