“বুমরাহ খুবই দক্ষ, অনেক দূর যাবে”, বললেন প্রাক্তন ক্যারিবিয়ান পেসার

টেস্টই ক্রিকেটের সবচেয়ে আদর্শ ফর্ম্যাট। আর এই ফর্ম্যাটে সফল বোলাররা আলাদাই মাত্রা পায় টেস্ট ক্রিকেটে। সদ্যই ইংল্যান্ডের বোলার জেমস অ্যান্ডারসন ৬০০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করেছেন। অন্যদিকে অল্প সংখ্যক টেস্ট খেলেও ভারতের তরুণ পেস বোলার জশপ্রীত বুমরাহ বেশ নজর কেড়েছেন।

এরই মধ্যে বুমরাহকে আলাদা মাত্রায় রাখছেন ক্যারিবিয়ান কিংবদন্তি বোলার কোর্টনি ওয়ালশ। তিনি মনে করছেন বুমরাহও অ্যান্ডারসন ও ব্রডের মাত্রায় পৌঁছাতে পারেন। টেস্ট ফর্ম্যাটে অন্যতম সেরা বোলার হতে পারে বুমরাহ, তার হাত দিয়েই আসবে ভারতের সাফল্য। এক সাক্ষাৎকারে ওয়ালশ বলেন, “সাফল্যের খিদে থাকলে অনেক দূর যাবে বুমরাহ।”

তিনি আরও বলেন, “অ্যান্ডারসন-ব্রডদের পর্যায়ে পৌঁছানোর সম্ভাবনা আছে বুমরাহর মধ্যে। ও খুবই দক্ষ একজন বোলার। তার রান আপ নিয়ে মজা করে অনেকে। সে যদি ফিট থাকে তবে ক্রিকেটের সব ফরম্যাটেই নিজের ছাপ রাখতে পারবে বলে মনে হয় আমার।” বলা বাহুল্য, মাত্র ১৪ টি টেস্টে ৬৮ উইকেট নিয়েছেন ভারতীয় পেসার জশপ্রীত বুমরাহকে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজে এক ইনিংসে ৫ টি করে উইকেট পেয়েছেন তিনি।

RELATED Articles

Leave a Comment