আগামী ২২ জানুয়ারি রয়েছে অযোধ্যার রামমন্দিরের উদ্বোধন। সেই উপলক্ষ্যে সেজে উঠেছে গোটা অয্যোধ্যা নগরী। রামমন্দিরের কারণে গোটা রামভূমিকে নতুন করে সাজানো হয়েছে। রাস্তায় জায়গায় জায়গায় রয়েছে সাইনবোর্ড। আর সেই সাইনবোর্ডে নানান ভাষায় লেখা সেই নির্দিষ্ট স্থানের নাম।
সাইনবোর্ডে নেই বাংলা ভাষার স্থান
জানা গিয়েছে, অযোধ্যার এই নানানা সাইনবোর্ডে ২২টি দেশীয় ভাষা ও ৬টি আন্তর্জাতিক ভাষা স্থান রয়েছে। কিন্তু সেই সাইনবোর্ডের কোথাও চোখে পড়ে বাংলা ভাষার ব্যবহার। অন্তত এমনটাই দাবী বাংলা পক্ষের। আর সেই বিষয়ে মানুষকে সচেতন করতে একটি সোশ্যাল মিডিয়া পোস্টও করা হয়েছে।
কী দাবী বাংলা পক্ষের?
বাংলা পক্ষের সদস্য গর্গ চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় অযোধ্যার সাইনবোর্ডের একটি ছবি দিয়ে লিখছেন, “খুঁজলে? খুঁজে পেলেনা? অয্যোধ্যা সবার। হিন্দির। উর্দুর। সবার। কিন্তু বাংলাদেশী না”। এখানেই শেষ নয়, এই পোস্টের শেষে তিনি আরও লেখেন, “হিন্দি উর্দুর পীঠস্থান ইউপি সরকার, জাদের দলের অমিত শাহ বাঙালিকে উইপোকা ও কাঙালি মনে বলে প্রকাশ্যে ঘোষণা করে এবং বিদ্যাসাগরের মূর্তি ভাঙ্গে, তারা উইপোকা ও কাঙালিদের ভাষা রাখে নি”।

সত্যিই কী অযোধ্যায় স্থান নেই বাংলা ভাষার? কী বলছে ফ্যাক্ট চেক?
ফ্যাক্ট চেক অনুযায়ী, রামরাজ্যের এই সাইনবোর্ডে কিন্তু অন্যান্য দেশীয় ভাষার সঙ্গে রয়েছে বাংলা ভাষার ব্যবহারও। গর্গ চট্টোপাধ্যায় যে সাইনবোর্ডের ছবিটি দিয়েছিলেন, সেই ছবিতে দেখা গিয়েছে সেই সাইনবোর্ডে রয়েছে ১১টি ভাষার ব্যবহার। তবে তিনি যে ছবিটি পোস্ট করেন নি, তা হল আরও একটি সাইনবোর্ড। যে সাইনবোর্ডে বাকি ১১টি দেশীয় ভাষার ব্যবহার রয়েছে। আর সেই ১১টি ভাষার মধ্যেই জ্বলজ্বল করছে আমাদের সকলের গর্ব বাংলা ভাষাটিও।

শুধুমাত্র এই একটি সাইনবোর্ডই নয়, অযোধ্যা নগরীর নানান জায়গাতেই যে সমস্ত সাইনবোর্ড ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেই সমস্ত সাইনবোর্ডেই ২২টি দেশীয় ভাষার মধ্যেই রয়েছে বাংলা ভাষাও। আর এই সমস্ত সাইনবোর্ডগুলি রয়েছে হনুমান গড়ি, রাম কি পড়ি, অয্যোধ্যা ধাম জংশন, টেরি বাজার, কনক ভবন, অয্যোধ্যা বিমানবন্দর, এমন নানান জায়গায়।
অতএব, অয্যোধ্যা কেবলমাত্র হিন্দি বা উর্দুভাষীদের জায়গা, সেখানে বাংলা বা বাঙালিদের কোনও স্থান নেই। এমন ভুল তথ্য ছড়ানো সত্যিই অবান্তর। এমন অনেক বাঙালিই যারা রামমন্দির উদ্বোধন উপলক্ষ্যে অয্যোধ্যায় গিয়েছেন, তাদের মধ্যে অনেকে এক বাক্যে স্বীকার করেছেন, তারা রামরাজ্যে গিয়ে সেখানকার স্থানীয় বাসিন্দাদের থেকে কতটা সাহায্য পেয়েছেন বা অযোধ্যার মানুষ তাদের সঙ্গে ঠিক কতটা আন্তরিকতা দিয়ে ব্যবহার করেছেন। তাই, যে কোনও ক্ষেত্রেই কোনও তথ্য মানুষের কাছে তুলে ধরার আগে সেই কথার সত্য-মিথ্যে যাচাই করা আবশ্যক যা হয়ত বাংলা পক্ষ ভুলতে বসেছে।
আগামী ২২ জানুয়ারি রয়েছে অযোধ্যার রামমন্দিরের উদ্বোধন। সেই উপলক্ষ্যে সেজে উঠেছে গোটা অয্যোধ্যা নগরী। রামমন্দিরের কারণে গোটা রামভূমিকে নতুন করে সাজানো হয়েছে। রাস্তায় জায়গায় জায়গায় রয়েছে সাইনবোর্ড। আর সেই সাইনবোর্ডে নানান ভাষায় লেখা সেই নির্দিষ্ট স্থানের নাম।
URL: https://www.facebook.com/photo?fbid=876097714523882&set=a.163113222489005
Author Name: Social Media Users
Published Date: 12 January 2024
Appearance URL: https://www.facebook.com/photo?fbid=876097714523882&set=a.163113222489005
Appearance Author: Social Media Users
Appearance Published Date: 12 January 2024
Alternate Name: False
1






“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!