করোনা ভাইরাস গোটা বিশ্বে মহামারির আকার ধারণ করেছে। এখনও পর্যন্ত করোনাতে মৃত্যু হয়েছে প্রায় ১৩ হাজার জনের। ইতালিতে মৃত্যু মিছিল থামছেই না। আর পরিস্থিতির সুযোগ নিয়ে অসংখ্য ভুল তথ্যও দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। ভুয়ো খবরের জন্য সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি এক একটি আখড়া হয়ে উঠছে।
রবিবার কিছু পোস্টে দাবি করা হয়েছে যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশজুড়ে ৮০০ সিংহ ও বাঘ ছেড়ে দিয়েছেন, যাতে লোকজন বাড়ি থেকে বেরিয়ে আসতে ভয় পায়, তাতে করে রাশিয়াতে করোনা প্রকোপ কমবে। ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য প্ল্যাটফর্মে এই পোস্টটি ভাইরাল হতে থাকে।
টুইটারে একটি পোস্টে বলা হয়েছে: “রাশিয়ায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সারা দেশে ৮০০ বাঘ এবং সিংহ ছেড়ে দিয়েছে। যাত মানুষজন ভয়ে ঘরে থাকে। সবাই নিরাপদ থাকুন! রাশিয়ায় এখনও পর্যন্ত ৩০৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং একজনের মৃত্যু হয়েছে।” আরেকটি টুইটে লেখা হয়েছে, “ভ্লাদিমির পুতিন রাশিয়ানদের দুটি বিকল্প দিয়েছেন। হয় আপনি বাড়িতে ২ সপ্তাহ থাকুন না হলে ৫ বছর জেলে যাবেন। মাঝে আর কোনও রাস্তা নেই।
যদিও পরে জানা যায় এই সকল দাবি সম্পূর্ণ ভুয়ো। জানা গিয়েছে, ভাইরাল হওয়া ছবিটি ২০১৬ সালে তোলা হয়েছিল এবং ডেইলি মেল সেটি পোস্ট করেছিল। তাই রাশিয়ার প্রেসিডেন্ট রাস্তায় সিংহ এবং বাঘ ছেড়ে দিয়েছেন, এমন দাবি সম্পূর্ণরূপে মিথ্যা। কারণ যে ছবিটি ভাইরাল হচ্ছে সেটি ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকা থেকে তোলা।
খবর ২৪×৭ টিম থেকে পাঠকদের একান্ত অনুরোধ, কোনো গুজবে কান দেবেন না।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!