বর্তমান যুগ বলে ছেলে ও মেয়ে উভয়েই সমান। এমন কোনও কাজ নেই যা ছেলেরা পারে, কিন্তু মেয়েরা পারে না! কিন্তু সমাজ কী আর তা মেনে নেয়। এখনও পুত্রসন্তান লাভের আশায় কত দম্পতি কত সাধ্য-সাধনা করেন। নানান টোটকা করেন। আর কন্যাসন্তান হলে মায়ের উপর চলে অত্যাচার। কন্যাসন্তানকে অবহেলা এমনকি হ’ত্যা পর্যন্তও করা হয়েছে, এমন ঘটনার নজির কম নয়। তবে এবার ঘটল উল্টো ঘটনা। নিজের ১২ দিনের পুত্রসন্তানকে খু’ন করলেন বাবা।
কোথায় ঘটেছে এমন ঘটনা?
ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বেতুল জেলায়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তির নাম অনিল উইকে। বেতুল জেলার বাজ্জারওয়াদ গ্রামের বাসিন্দা ওই ব্যক্তি। তিনি নিজের ১২ দিনের পুত্রসন্তানকে গলা টি’পে খু’ন করেছেন বলে অভিযোগ। তাঁর স্ত্রী পুলিশে এমনটাই অভিযোগ করেছেন। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে।
কী ঘটেছে ঘটনাটি?
জানা গিয়েছে, গতকাল, রবিবার সন্ধ্যেয় ম’দ্য’প অবস্থায় বাড়ি ফেরেন অনিল। বাড়ি এসেই স্ত্রীর উপর চেঁচামেচি শুরু করেন। এমনকি, স্ত্রীকে মারধরও করেন তিনি। স্ত্রীর থেকে সদ্যোজাত শিশুকে ছিনিয়ে নেন অনিল, এমনটাই অভিযোগ।
পুলিশের কাছে অনিলের স্ত্রী জানিয়েছেন, স্বামীর এমন রূপ দেখে ভয়ে তিনি বাড়ি ছেড়ে পালিয়ে যান। বেশ কিছুক্ষণ পর বাড়ি ফেরেন তিনি। কিন্তু ততক্ষণে সব শেষ। বাড়ি ফিরেই আঁতকে ওঠেন মহিলা। ঘরে ঢুকে দেখেন তাঁর সদ্যোজাত সন্তান মৃ’ত অবস্থায় পড়ে রয়েছে।
খবর দেওয়া হয় কোতোয়ালি থানার পুলিশকে। এক পুলিশ আধিকারিক জানান, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে শিশুটিকে শ্বাসরোধ করে খু’ন করা হয়েছে। শিশুটির গলায় আঙুলের দাগ স্পষ্ট। এরপরই গ্রেফতার করা হয় অনিল উইকে নামের ব্যক্তিকে।
কেন এই খু’ন?
পুলিশি জেরায় নিজের এই কীর্তির কথা স্বীকার করেছে অনিল। সে পুলিশকে জানায়, তার দু’টি পুত্রসন্তান রয়েছে। এবার কন্যাসন্তান হবে বলে আশা করেছিল সে। কিন্তু ফের পুত্রসন্তানই হয়েছে। কন্যাসন্তান না হওয়ার সেই রাগ থেকেই ১২ দিনের শিশুকে হ’ত্যা করেছে অনিল।





