১০ বছর পর মকর সংক্রান্তিতে বিরল যোগ, আচমকাই প্রচুর টাকার মালিক হবে ৩ রাশি, কিনবেন গাড়ি-সম্পত্তি, কেরিয়ারে উন্নতি

আজ মকর সংক্রান্তি। এদিন সূর্য ও বৃহস্পতি মিলিত হয়েছে চতুর্থ দশম যোগ তৈরি করেছে। আজ অর্থাৎ ১৫ জানুয়ারি মকর রাশিতে প্রবেশ করেছেন সূর্যদেব। সূর্য মকর রাশির চতুর্থ স্থানে রয়েছেন। আবার মেষ রাশির দশম স্থানে এই মুহূর্তে অবস্থান বৃহস্পতির।

এর ফলে এই মকর সংক্রান্তির দিন সূর্য ও বৃহস্পতির চতুর্থ দশম যোগ তৈরি হয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, প্রায় ১০ বছর পর এই যোগ সৃষ্টি হয়েছে। এই যোগের ফলে সমস্ত রাশির উপরই কোনও না কোনও প্রভাব দেখা যাবে। তবে এই সময় তিন রাশির জাতক-জাতিকারা বিশেষ ধন লাভ করতে পারবেন।

সেই রাশিগুলি কী কী, জেনে নেওয়া যাক-  

কন্যা রাশি

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই রাশির জাতক-জাতিকাদের জন্য সূর্য ও বৃহস্পতির এই যোগ অনুকূল প্রমাণিত হবে। আয় অসাধারণ হারে বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের। লগ্নি করলে এই সময় লাভের বেশ ভালো সুযোগ রয়েছে। এই রাশির জাতক-জাতিকারা যারা বেকার, তারা এই সময় চাকরির নতুন সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন চাকরিজীবীরা।

মেষ রাশি

এই রাশির জাতক-জাতিকাদের জন্য চতুর্থ দশম যোগ অত্যন্ত লাভজনক হতে চলেছে। এই সময় সমস্ত ইচ্ছাপূরণ হবে এই রাশির জাতক-জাতিকাদের। সমস্ত কার্যসিদ্ধি হতে চলেছে এই সময়। এই রাশির জাতক-জাতিকারা ধর্মীয় কাজে মনোনিবেশ করবেন। যারা কোনও লাভ অর্জনের চেষ্টা করছেন, তারা তাতে পাবেন। কেরিয়ারে উন্নতি আসবে দ্রুতগতিতে। এই সময় এই রাশির জাতক-জাতিকারা গাড়ি বা সম্পত্তি কিনতে পারেন। এই সময় আত্মবিশ্বাস বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের।

মকর রাশি

এই রাশির জাতক-জাতিকাদের জন্য এই চতুর্থ দশম যোগ কেরিয়ার ও ব্যবসার জন্য খুবই শুভ। এই সময় কাজ ও ব্যবসায়ে দারুণ সাফল্য মিলবে। এই রাশির জাতক-জাতিকারা যারা ব্যবসায়ী, তারা নিজের ব্যবসা এগিয়ে নিয়ে যাবেন। যারা অংশীদারীর কাজ করেন, তারা এই সময় সঙ্গীর সঙ্গে ভালো সামঞ্জস্য বজায় রেখে চলুন। সমস্ত মনস্কামনা পূরণ হবে এই রাশির জাতক-জাতিকাদের। এই সময় ভাগ্যের সঙ্গ পাবেন এই রাশির জাতক-জাতিকারা। 

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles