মাঝ আকাশে যাত্রী বোঝাই ইন্ডিগো বিমানে আগুন। আতঙ্কিত যাত্রীরা।

বড়সড় দুর্ঘটনার হাত থেকে কোনো ভাবে রেহাই পেলো ইন্ডিগো এর একটি যাত্রী বোঝাই বিমান৷ উড়ানের কিছুক্ষণ পরেই হঠাৎ ইন্ডিগো এয়ার লাইন্সের বিমানটির একটি ইঞ্জিনে আগুন ধরে যার, আর তাতেই বাঁধে বিপত্তি।

সূত্রের খবর, গতকাল গোয়া থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় ইন্ডিগো এয়ার লাইন্সের একটি যাত্রী বোঝাই বিমান। উড়ানের ১৫ মিনিট পরেই ঘটে বিপত্তি৷ জানা যায় যে, হঠাৎই বিমানটির বাঁ দিকের ইঞ্জিনে আগুন লেগে যায়। ব্যাপারটি জানাজানি হওয়ার পরই আতঙ্কে সোরগোল শুরু করেন বিমানে থাকা যাত্রীরা। শেষমেশ বিমান ঘুরিয়ে ফের গোয়াতে ইমার্জেন্সি ল্যান্ডিং করে বিমানটি। চালকের তৎপরতাতেই বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পান যাত্রীরা। বিমানটির পাইলট বিপদ বুঝতে পারা মাত্রই বন্ধ করে দিয়েছিলেন আগুন লেগে যাওয়া ইঞ্জিনটি। এবং শেষে একটি ইঞ্জিনের ওপর নির্ভর করেই দক্ষ হাতে তিনি বিমানটিকে সফল ভাবে অবতরণ করান।

বিমানটিতে ছিলেন মোট ১৮০ জন যাত্রী৷ তারমধ্যে ছিলেন গোয়ার পরিবেশ মন্ত্রী নীলেশ কারবাল এবং তাঁর দফতরের কয়েকজন আধিকারিকেরাও৷ দিল্লিতে একটি বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন তাঁরা। বলা বাহুল্য, চালকের তৎপরতাতেই এদিন প্রাণে বেঁচে গেলেন বিমানটির মোট ১৮০ জন যাত্রী।

আরও অন্যান্য খবর