হিন্দি না জানায় দমদমের এক পোস্ট অফিসে হেনস্তার শিকার তরুণী।

হিন্দি জানা নেই, আর তাই দমদমের এক পোস্ট অফিসে হেনস্তার শিকার হতে হলো এক তরুণীকে৷ গত সপ্তাহে দমদমের ঘুঘুডাঙা ডাকঘরে একটি ব্যক্তিগত কাজে যান শাশ্বতী নাথ নামে এক তরুণী৷ সেসময় তিনি দেখেন যে, একজন বৃদ্ধ হিন্দি না বোঝা এবং না বলতে পারার দরুন তাকে হেনস্তা করছেন পোস্ট অফিসেরই এক হিন্দি ভাষী কর্মী৷

সেসময়ই এই ঘটনার প্রতিবার করেন শাশ্বতী নাথ নামে ওই তরুণী৷ তিনি সেই পোস্ট অফিসের কর্মীকে বাংলাতে কথা বলতে বলেন। অভিযোগ, তাতে সম্মত না হয়ে উল্টে সেই কর্মী সহ পোস্ট অফিসের বাকী কর্মীরাও শাশ্বতীকে বোঝাতে আসেন যে, হিন্দি আমাদের রাষ্ট্রভাষা তাই হিন্দি জানাটা জরুরী। এর প্রতিবাদ করে শাশ্বতী পাল্টা জবাব দিলে তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয় বলে অভিযোগ।

শাশ্বতী নাথ অভিযোগ করেন যে, তিনি হিন্দি না জানান জন্য তাকে যথেষ্ট হেনস্তা করে পোস্ট অফিসের পোস্ট মাস্টার সহ বাকী কর্মীরা। এমনকি পোস্ট মাস্টার নাকী শাশ্বতীকপ বলেন তাঁর শিক্ষাগত যোত্যতার সার্টিফিকেট নিয়ে আসতে। এই ঘটনা জানাজানি হওয়ার পরই গত শনিবার বাংলা পক্ষ এর তরফে প্রতিবাদ করা হয় বলে জানা গিয়েছে। শনিবার বাংলা পক্ষের সদস্যরা ঘুঘুডাঙা ডাকঘরে এসে শাশ্বতী নাথের নামে ডিপুটেশন জমা করান৷ ডাক ঘরের কর্মীরা পুলিশকে খবর দিলেও পুলিশের সামনেই তাদের প্রতিবাদ জারি রেখেছিল “বাংলা পক্ষ”।

RELATED Articles

Leave a Comment