একদিকে করোনার ত্রাসে আতঙ্কিত গোটা দেশ। তার মধ্যে এবার এসে উপস্থিত বর্ষা। আর বর্ষার জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে অসমে। সিনগোরি, রঙ্গানদীর জলে দুই জেলার কমপক্ষে ৫৪টি গ্রাম জলের তলায় চলে গেছে। গোটা রাজ্যের প্রায় ৩ হাজার গ্রাম জলের তলায়। এখনো অবধি ১১২ জন মানুষ বন্যার জলে ডুবে প্রাণ হারিয়েছেন। অনেক মানুষ বাস্তুহারা হয়েছেন।
বন্যায় সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে লাখিমপুর এবং ধীমাজী এলাকা। সেখানে প্রায় ২৯,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া ৩০০০ হেক্টরের বেশি চাষের জমিও এখন জল ভরে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই বন্যা পরিস্থিতিতে দাঁড়িয়ে করোনার বিধিনিষেধ এখন আর পালন করা সম্ভব হচ্ছে না। তাই এই সময় করোনা সংক্রমণের আশঙ্কাও দেখা দিয়েছে। এছাড়া অসম সরকারের পক্ষ থেকে বিভিন্ন ত্রাণ শিবির খোলা হয়েছে। এবং সেখানে মানুষকে ত্রাণ বিলি করা হচ্ছে।






