মারা গেলেন ট্রাম্পের ছোট ভাই, কারণ হিসাবে দেখানো হচ্ছে ‘অজানা রোগ’!

অস্বাভাবিক মৃত্যু ঘটলো ট্রাম্পের। মারা গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ভাই রবার্ট ট্রাম্প। এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, শনিবার নিউইয়র্কের এক হাসপাতালে তাঁর ভাই রবার্ট ট্রাম্প শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। সংবাদ সংস্থা সূত্রের খবর, স্থানীয় সময় অনুসারে শনিবার রাতে মৃত্যুর খবর ঘোষণা করা হয়।

শুক্রবার রবার্টকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প স্বয়ং। মার্কিন সংবাদমাধ্যম এর তরফে জানানো হয়েছে, রবার্ট ট্রাম্প গুরুতর অসুস্থ ছিলেন কিন্তু তিনি কী রোগে আক্রান্ত হয়েছিলেন তা জানা যায়নি। শনিবার ডোনাল্ড ট্রাম্প যে বিবৃতি দেন সেখানে তিনি বলেছেন, রবার্ট ট্রাম্প কেবল আমার ভাই ছিলেন না, তিনি ছিলেন আমার সবচেয়ে ভালো বন্ধু। এর আগে যখন ট্রাম্প তার ভাইকে দেখতে গিয়েছিলেন তখন বলেছিলেন, আমার ভাই খারাপ সময় পার করছেন।

ডোনাল্ড ট্রাম্পের বাকি ভাইবোনদের মধ্যে রবার্ট ট্রাম্প সবচেয়ে ছোট। তবে অন্যান্য ভাইরা যে রকম সফল, সেই সাফল্যের ধারেকাছেও যেতে পারেননি রবার্ট। তাঁর জন্ম হয় ১৯৪৮ সালে। নিউ ইয়র্কে তিনি রিয়েল এস্টেটের ব্যবসা করতেন। এছাড়াও ট্রাম্পের প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি। অন্যান্য বেশকিছু সংস্থার সঙ্গেও যুক্ত ছিলেন রবার্ট। নিজেকে সফল ঘোষণা করে অবসরে থাকার ঘোষণা করেছিলেন তিনি।

সম্প্রতি বিয়েও করেছিলেন রবার্ট। চলতি বছরের মার্চ মাসেই নিজের দ্বিতীয় বিবাহ সম্পন্ন করেন তিনি। ১৯৮৪ সালে তাঁর প্রথম বিয়ে, ২০০৮ সালে বিবাহ বিচ্ছিন্ন হন রবার্ট। তাঁর বিচ্ছেদের সময় ব্যাপক শোরগোল পড়েছিল যুক্তরাষ্ট্রে।

তবে কানে শোনা যায় যে নিজের ট্রাম্প পরিবারের সঙ্গে সম্পর্ক ভাল ছিলনা রবার্ট ট্রাম্পের। ফ্রেড ট্রাম্পের মেয়ে নিজের ভাইঝি মেরি ট্রাম্পের লেখা সব বই বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিলেন রবার্ট। মেরি ট্রাম্প তাঁর বইয়ে লিখেছিলেন যে, “এখন ডোনাল্ড ট্রাম্প ও রবার্ট ট্রাম্পের মধ্যে কেমন সম্পর্ক সে ব্যাপারে কিছু বলতে পারি না। তবে যখন আমরা একটি পরিবারে ছিলাম, তখন তাঁরা একে অপরকে ঘৃণা করতেন।”

যদিও মার্কিন প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর ভাইয়ের যথেষ্ট ভালো সম্পর্ক ছিল।

আরও অন্যান্য খবর