উদয়পুর হত্যাকাণ্ডের খুনিদের আদালত চত্বরে নিয়ে যেতেই ক্ষোভে বেধড়ক মারধর আমজনতার, ছিঁড়ে দিল জামা, ভাইরাল ভিডিও

উদয়পুরে দর্জি কানহাইয়া লালের খুনে অভিযুক্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। আজ, শনিবার তাদের নিয়ে পেশ করা হয় জয়পুরের বিশেষ আদালতে। সেখানে এই খুনিদের দেখেই ক্ষোভে ফেটে পড়ে আমজনতা। পুলিশের ঘেরাটোপ পেরিয়েই অভিযুক্তদের উপর হামলা করে জনগণ। বেধড়ক মারধর করা হয় হত্যাকাণ্ডে অভিযুক্ত অপরাধীদের।

এদিন এনআইএ ও সন্ত্রাস বিরোধী স্কোয়াড অপরাধীদের কড়া নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করে। আদালত সূত্রের খবর, এদিন অপরাধীদের বিরুদ্ধে সমস্ত প্রমাণ পেশ করে এনআইএ। এই ঘটনার মূল অভিযুক্তদের নাম মহম্মদ রিয়াজ আখতারী, গাউস মহম্মদ ও তাদের দুই সহযোগী মহাসিন ও আসিফ। তাদের ফাঁসির দাবী তুলেছে দেশবাসী।

এদিন এই চার অভিযুক্তকে জয়পুরের বিশেষ আদালতে তোলার সময় যে কোনও বিক্ষোভের ঘটনা ঘটতে পারে, তা আগেই আঁচ করেছিল এনআইএ। সেই কারণে নিরাপত্তার স্বার্থে আদালত চত্বরে মোতায়েন করা হয়েছিল প্রচুর পুলিশ। কিন্তু তা সত্ত্বেও রোখা যায়নি ক্ষিপ্ত জনতাকে।

অভিযুক্তদের ভ্যানে তোলার সময় তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে উত্তেজতা জনতা। পুলিশ ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ঘেরাটোপ ডিঙিয়ে চলে মারধরের চেষ্টা। অভিযুক্তদের জামা ছিঁড়ে নেওয়া হয়। এদিন ১২শে জুলাই পর্যন্ত অভিযুক্তদের এনআইএ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে বিশেষ আদালত।

https://twitter.com/vivekagnihotri/status/1543200407689695232?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1543200407689695232%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Findia%2Fudaipur-tailor-killers-are-attacked-at-court-clothes-ripped%2F

বলে রাখি, সম্প্রতি নূপুর শর্মার হজরত মহম্মদকে নিয়ে করা বিতর্কিত মন্তব্যকে সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছিলেন কাইহাইয়া লাল। সেই ‘অপরাধে’ তাঁর গলা কেটে খুন করার পাশাপাশি মুণ্ডচ্ছেদও করা হয়। এরপরই অপরাধীদের কঠোর শাস্তির দাবীতে ক্ষোভে ফেটে পড়ে দেশবাসী।

প্রসঙ্গত, উদয়পুরে কানহাইয়া লালের হত্যার পর একই ধরনের ঘটনা ঘটে মহারাষ্ট্রেও। আরএসএস মুখপত্র ‘অর্গানাইজার’ দাবী করে, বিজেপি নেত্রী নূপুর শর্মাকে সমর্থন করে পোস্ট করায় মহারাষ্ট্রের এক ওষুধের দোকানের মালিকের মুণ্ডচ্ছেদ করা হয়েছে। ঘটনাটি ঘটে গত ২১ জুন। সেই ওই ঘটনার তদন্তের দায়িত্বও এনআই-কে তদন্তের দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে।

RELATED Articles