জম্মু কাশ্মীরে ভারতীয় সেনা একটি এনকাউন্টারে চার জঙ্গিকে শেষ করেছে। আরোও এক জঙ্গির লুকিয়ে থাকার খবর পাওয়া যাচ্ছে, এনকাউন্টার এখনো জারি আছে। ভারতীয় সেনারা সমগ্র এলাকা জুড়ে তল্লাশি চালাচ্ছে। জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার ডালগামে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পাওয়া মাত্রই ভারতীয় সেনা অভিযান চালিয়ে গোটা এলাকা ঘিরে ফেলে।
নিজেদের চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছে দেখে জঙ্গিরা সেনাদের উপর এলোপাথাড়ি গুলি চালানো শুরু করে। জঙ্গিদের গুলির জবাবে পাল্টা ফায়ারিং করে সেনা। ভারতীয় সেনাদের পাল্টা জবাবে মারা যায় চার জঙ্গি। এসওজি, ১৬৪ সিআরপিএফ, ৪০ সিআরপিএফ আর ১৯ আরআর মিলে সংযুক্ত অপারেশনটি চালিয়েছে বলে জানা গিয়েছে।





