দারুণ উদ্যোগ! এবার অয্যোধ্যায় রামলালার দর্শন করতে গিয়ে মিলবে বিনামূল্যে আধুনিক চিকিৎসা পরিষেবা, জয়জয়কার ভক্তদের

গত ২২ জানুয়ারি ঘটেছে এক ঐতিহাসিক ঘটনা। এদিন ৫০০ বছর পর নিজের জন্মভূমিতে ফেরেন রামচন্দ্র। সেদিন অযোধ্যার রামমন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রামলালার। রামমন্দির প্রতিষ্ঠার পর থেকেই অয্যোধ্যায় এসেছে উন্নতির জোয়ার। এবার আরও এক দারুণ খবর এলে এই রামমন্দিরকে কেন্দ্র করেই।

অযোধ্যা যে এই মুহূর্তে এক বড় ধর্মীয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। সেই কারণেই এই শহরে বিলাসবহুল হোটেল খুলেছে টাটা গ্রুপ, আইটিসি ও OYO-এর মতো সংস্থা। খুলেছে নামীদামী সংস্থার খাবারের দোকানও। এবার রামমন্দির দর্শন করতে এসে ভক্তরা যাতে উন্নত মানের চিকিৎসাও পান, সেই উদ্যোগও নেওয়া হল। সেখানে এবার চালু হচ্ছে এক বিশ্বমানের হাসপাতাল যেখানে বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন ভক্তরা।

কারা খুলছে এই হাসপাতাল?

জানা গিয়েছে, অয্যোধ্যায় একটি জরুরি কেন্দ্র খোলার ঘোষণা করেছে অ্যাপোলো হসপিটালস। শ্রীরাম জন্মভূমি তীর্থ এলাকার অধীনেই তৈরি হবে এই হাসপাতাল। জরুরি পরিস্থিতিতে রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়া হবে এখানে। এই জরুরি কেন্দ্রে আধুনিক চিকিৎসা পরিষেবা পাবেন রোগীরা আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এখানে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে।

সংস্থার তরফে জানানো হয়েছে, অয্যোধ্যায় রামমন্দিরের দর্শনে আসা ভক্তরা এই স্বাস্থ্যকেন্দ্র থেকে বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন। লখনউয়ের অ্যাপোলো হাসপাতালের সঙ্গে যুক্ত করা হবে এই জরুরি পরিষেবা কেন্দ্র।

কী কী থাকবে এই হাসপাতালে?

অ্যাপোলো হাসপাতালের চেয়ারম্যান ডঃ প্রতাপ সিং জানান, অযোধ্যার এই স্বাস্থ্যকেন্দ্রে সাধারণ মানুষ প্রাথমিক চিকিৎসা তো পাবেনই, এর পাশাপাশি মিলবে ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাকের মতো নানান গুরুতর রোগের চিকিৎসাও। প্রাপ্তবয়স্ক ও শিশুদের জন্য ২৪ ঘণ্টার ক্রিটিক্যাল কেয়ার সাপোর্ট ও আইসিইউ থাকবে এই স্বাস্থ্যকেন্দ্রে। এই হাসপাতাল নির্মাণের কাজ দ্রুত শুরু হবে।

উল্লেখ্য, রামমন্দিরকে কেন্দ্র করেই নতুন রূপে সেজে উঠেছে অয্যোধ্যা। গড়ে উঠেছে উন্নত রেলস্টেশন, তৈরি হয়েছে নতুন বিমানবন্দর। রিং রোড তৈরি করে সেটিকে হাইওয়ের সঙ্গে যুক্ত করার কাজ শুরু হয়ে গিয়েছে। উন্নত এক পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে অযোধ্যা।    

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles