Gas Cylinder price dropped: শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন। দু’দফার ভোট ইতিমধ্যেই হয়েছে। সামনেই রয়েছে তৃতীয় দফার ভোট। আর এর আগেই আমজনতার মুখে হাসি ফোটাল কেন্দ্র সরকার। স্বস্তি পেল মধ্যবিত্তরা। কারণ ভোট আবহের মধ্যেই কমে গেল গ্যাস সিলিন্ডারের দাম (Gas Cylinder price dropped)।
ভোটের মধ্যে এই গ্যাস সিলিন্ডারের দাম কমায় তা ভোটবাক্সে প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে। ফলে কেন্দ্রের এই সিদ্ধান্ত যে মাস্টারস্ট্রোক, তা বলাই যায়। গত মার্চ মাসে দাম কমেছিল গৃহস্থালির গ্যাস সিলিন্ডারের। আর এবারও ফের আমজনতাকে স্বস্তি দিল মোদী সরকার (Gas Cylinder price dropped)।
তবে এবার আর গৃহস্থালির গ্যাস সিলিন্ডার নয়, দাম কমল ১৯ কেজির সিলিন্ডারের অর্থাৎ বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। কলকাতা, দিল্লি, চেন্নাই, মুম্বই চার মেট্রোপলিটন শহরেই দাম কমেছে গ্যাস সিলিন্ডারের (Gas Cylinder price dropped)। আজ, বুধবার অর্থাৎ ১ মে থেকেই কার্যকর হচ্ছে এই নতুন দাম। আর এর ফলে ক্ষুদ্র খাবার ব্যবসায়ী ও ছোটো ব্যবসায়ীদের মুখ হাসি ফুটেছে।
আগে দিল্লিতে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১৭৬৪.৫০ টাকা। এখন দাম কমার পর সেই দাম দাঁড়াল ১৭৪৫.৫০ টাকায়। আবার মুম্বইতে সিলিন্ডার পিছু দাম কমেছে ১৯ টাকা। ফলে সিলিন্ডারের দাম ১৭১৭.৫০ থেকে কমে দাঁড়িয়েছে ১৬৯৮.৫০ টাকায়। কলকাতায় ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ২০ টাকা (Gas Cylinder price dropped)। বর্তমানে ১৯ কেজি সিলিন্ডারের দাম ১৮৫৯ টাকায়। চেন্নাইয়ে দাম কমেছে ১৯ টাকা। ফলে এখন সেখানে বাণিজ্যিক রান্নার গ্যাসের বর্তমান দাম ১৯১১ টাকা।
গত মাসেই দেশের নানান শহরে এই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছিল আলাদা আলাদা করে। কলকাতায় বেড়েছিল ২৫ টাকা। হোটেল, রেস্তোরাঁ, ক্যাটেরিং-এর ব্যবসায় ব্যবহৃত হয় এই ১৯ কেজি গ্যাস সিলিন্ডার। ফলে এবার সিলিন্ডারের দাম একটু কমায় তা যে চলতি বাজারকে খানিক স্বস্তি দেবে, তা বলাই যায় (Gas Cylinder price dropped)।





