ঘুরে দাঁড়ানোর পালা, অভব্য আচরণ করায় যুবককে বেল্ট দিয়ে পেটালেন তরুণী

বেরিয়েছিলেন সান্ধ্য ভ্রমণে। এরই মধ্যে একটি যুবক এসে উত্যক্ত করতে থাকে তাকে। দুর্ব্যবহারের সঙ্গে কুরুচিকর মন্তব্যও করতে থাকে সেই যুবক। এমতাবস্থায়, নিজের অপমান সহ্য না করে বেল্ট দিয়েই ওই যুবককে দু-চার ঘা লাগিয়ে দেন এক তরুণী।

বর্তমানে উত্তরপ্রদেশের হাথরাস কাণ্ড নিয়ে সারা দেশ উত্তাল। ১৯ বছরের দলিত তরুণীর নৃশংস হত্যালীলা আলোড়ন তৈরি করেছে গোটা দেশে । এরই মধ্যে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ থেক অন্য একটি ঘটনা সামনে আসে। সন্ধ্যেবেলা বেড়াতে বেড়িয়ে এক যুবকের অভব্য আচরণের মুখে পড়েন এক তরুণী। ক্রমশ তরুণীকে বিরক্ত করতে থাকে ওই যুবক। একসময় শুরু হয় কুরুচিকর মন্তব্য করা। এমনকি, অশ্লীল ইঙ্গিতও দিতে থাকে ওই যুবক। এরপরই ওই তরুণী চিৎকার করতেই লোকজন ছুটে আসে ঘটনাস্থলে। নিজের দিকে আসা কুমন্তব্যের জবাব দিতে তৎক্ষণাৎ তরুণী বেল্ট দিয়েই দু-চার ঘা মারেন ওই যুবককে।

এই ঘটনার ভিডিও তুলে অনেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সে ভিডিও। অভিযুক্ত যুবককে পুলিশ গ্রেফতার করেছে। ছড়িয়ে পড়া ওই ভিডিও দেখে অনেকে ওই তরুণীকে সাধুবাদও জানিয়েছেন। অনেকের মতে, দেশে যখন একের পর এক ধর্ষণের চিত্র ফুতে উঠছে, এই পরিস্থিতিতে ওই তরুণীর নিজের রক্ষার্থে নেওয়া পদক্ষেপ খুবই দুঃসাহসিকজনক কাজ। তার এই কাজ অনেক নারীদেরই অনুপ্রাণিত করবে।

উল্লেখ্য, হাথরাসের ঘটনা নিয়ে ক্ষোভ ছড়াচ্ছে দেশে। সরকারের বিরুদ্ধে একজোট হয়ে রাস্তায় নেমে প্রতিবাদ জানাছে দেশবাসী। বিভিন্ন মহল থেকে একাধিক নিন্দার ঝড় উঠেছে। নির্যাতিতা তরুণীর জন্য সুবিচারের দাবী জানাচ্ছেন সবাই। অভিযুক্তরা যাতে দ্রুত শাস্তি পায়, তার দাবীও জানানো হচ্ছে। এসবের মধ্যেই প্রয়াগরাজের তরুণীর এই আচরণ সত্যিই প্রশংসনীয়।

RELATED Articles

Leave a Comment