বিগত তিনদিন ধরে ভারত সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যু মামলা তদন্ত থেকে নজর ঘুরিয়ে এখন আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে উত্তরপ্রদেশের হাথরাসছ ঘটে যাওয়া এক ভয়াবহ গণধর্ষণের উপর। যেভাবে উচ্চবর্ণের হিন্দুদের হাতে এক দলিত কিশোরীর মনীষা বাল্মিকীকে নৃশংস ভাবে গণধর্ষণ এবং অত্যাচারের পর মারা হয়েছে তাতে সকলেই ক্ষুব্ধ। গতকাল কংগ্রেসের পক্ষ থেকে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী দিল্লি থেকে উত্তরপ্রদেশের এই গ্রামে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে রওনা দিলে যমুনা এক্সপ্রেসওয়ের উপর তাদেরকে পথ রোধ করে পুলিশ। সেই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে মাটিতে পড়ে যান রাহুল গান্ধী। জানিয়ে প্রবল বিতর্ক শুরু হয় দেশজুড়ে যে একজন বিরোধী নেতাকে এইভাবে হেনস্থা করার অধিকার পুলিশকে কে দিয়েছে?
কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখলে হয়তো আপনার ধারণা বদলে যেতে পারে। কয়েক সেকেন্ডের এই ভিডিও ক্লিপিংসে দেখা যাচ্ছে, রাহুল বলছেন, আমি একাই যেতে চেয়েছিলাম নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার জন্য। তারপরই হঠাৎ কারোর উদ্দেশ্যে একটা বলছেন, “এই ভাই তোমার ক্যামেরাটা এদিকে নিয়ে এসো তো।”
স্বাভাবিকভাবেই এই ভিডিও ঘিরে পড়ে গিয়েছে শোরগোল। তবে কি যা দেখানো হয়েছে সমস্ত তাই ইচ্ছাকৃত? পুলিশের সঙ্গে ধস্তাধস্তি থেকে রাস্তায় পড়ে যাওয়া সবটাই কি ক্যামেরাতে সকলকে দেখানোর উদ্দেশ্যে ছিল রাহুল গান্ধীর? ক্যামেরা ডেকে এনে কেন বলতে চাইছেন রাহুল? তাহলে কি সনিয়া গান্ধী পুত্রর একমাত্র উদ্দেশ্য ছিল ফুটেজ পাওয়া? প্রশ্ন তুলছেন বিরোধীরাই।





