কলকাতা হাইকোর্টের রায়ে আপাত স্বস্তিতে কৈলাস-মুকুল-অর্জুনরা, FIR দায়ের করতে পারবে না পুলিশ

বিজেপির নবান্ন অভিযানের (Nabanna March) অশান্তির উত্তাপ এখন‌‌ও বহাল। গতকালই লোকসভার স্পিকারের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করেছেন বিজেপি যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য (Tejasvi Surya)। তবে এবার এই বিজেপি অভিযানকে কেন্দ্র করেই সাময়িকভাবে হলেও স্বস্তির হাওয়া বইছে বঙ্গ বিজেপি শিবিরে।

নবান্ন অভিযানের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ বিজেপির শীর্ষ নেতা (BJP leaders) কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, অর্জুন সিং ও রাকেশ সিংয়ের বিরুদ্ধে এখনই কোনও FIR দায়ের করতে পারবে না পুলিশ বলে জানাল কলকাতা হাইকোর্ট। আগামী ২৬শে নভেম্বর পর্যন্ত কোনও FIR দায়ের করা যাবে না বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত উল্লেখযোগ্য, বিজেপির নবান্ন অভিযানের দিন এই ৪ নেতার বিরুদ্ধে FIR দায়ের করে হেস্টিংস থানা। সেই FIR খারিজের দাবিতে আদালতের দ্বারস্থ হন বিজেপির এই চার নেতা। এদিন বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে মামলাটি ওঠে। শুনানির পর আগামী ২৬ নভেম্বর পর্যন্ত তদন্তের উপর অন্তর্বতী স্থগিতাদেশ জারির নির্দেশ দেন বিচারপতি। আদালতের নির্দেশে এরফলে স্বস্তিতে বিজেপি শিবির।

আরও অন্যান্য খবর