গোরু পাচার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়! দুঁদে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে তলব করল সিবিআই

গরু ও কয়লা পাচার কাণ্ডে ইতিমধ্যেই নাম জড়িয়েছে তৃণমূল নেতা বিনয় মিশ্র ও তাঁর ভাই বিকাশ মিশ্রের। আর এবার বিধানসভা নির্বাচন চলাকালীন গরু পাচার কাণ্ডে জড়িত সন্দেহে বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে তলব করল সিবিআই।

সূত্র মারফত খবর, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার অনুব্রত মণ্ডলকে কলকাতায় সিবিআইয়ের দপ্তর নিজাম প্যালেসে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন- WB Election 2021: ভোট সপ্তমীতে তৃণমূলী এজেন্টের শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার বিজেপি এজেন্ট 

প্রসঙ্গত উল্লেখ্য, শেষ দফা অর্থাৎ অষ্টম দফায় বীরভূমের ১১টা কেন্দ্রে ভোটগ্রহণ। তার ঠিক তার আগেই ওই নির্দিষ্ট জেলার অত্যন্ত দাপুটে তৃণমূল নেতাকে সমন পাঠানোর নেপথ্যে কেন্দ্রের রাজনৈতিক অভিসন্ধি থাকার অভিযোগ উঠছে।

আরও পড়ুন- এবার করোনা পরীক্ষার রিপোর্ট মিলবে মাত্র ৪৫ মিনিটেই, যুগান্তকারী আবিষ্কার আইআইটি খড়গপুরের, বাজারে আসছে কোভির‍্যাপ

উল্লেখ্য, দীর্ঘ তদন্তের পর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে গরু পাচার কাণ্ডে চার্জশিট পেশ করল সিবিআই। অভিযোগপত্রে চক্রের মূল পাণ্ডা এনামুল হক, বিএসএফ আধিকারিক সতীশ কুমার, গুলাম মুস্তফা ও আনারুল শেখ-সহ সাতজনের নাম ছিল। রাজ্যে বিধানসভা ভোটের আবহে গরু ও কয়লা পাচার কাণ্ডে জড়িত রাঘব বোয়ালদের জালে আনতে তৎপর সিবিআই। দুই পাচারের অন্যতম মূল অভিযুক্তকে গ্রেপ্তারির পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় লাগাতার তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। পাশাপাশি, ধৃতদের টানা জেরা করেও জট খোলার চেষ্টায় মরিয়া তাঁরা। সিবিআই সূত্রে খবর, জেরায় নানা তথ্য উঠে আসছে, যার ভিত্তিতে তাঁরা তদন্তের পরবর্তী ধাপে পৌঁছনোর জন্য কাজ করছেন।

RELATED Articles