‘কামারহাটির মুখে চুনকালি পড়েছে…’, এলাকায় গুণ্ডারাজ বন্ধ করতে এবার বিশেষ উদ্যোগ নেবেন মদন, দলের কাউন্সিলদের কড়া হুঁশিয়ারি বিধায়কের

Madan Mitra will Take Initiative to Stop Gangsterism: বিগত কয়েকদিন ধরেই বারবার খবরের শিরোনামে উঠে এসেছে কামারহাটি ও আড়িয়াদহের নাম। সেখানকার ‘ত্রাস’ জয়ন্ত সিং আপাতত পুলিশের জালে। তিনি কামারহাটির বিধায়ক মদন মিত্রের ঘনিষ্ঠ, এমনটাই দাবী করেছিল বিজেপি। তবে সেই দাবী ফুঁৎকারে উড়িয়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক। এবার এলাকার গুণ্ডারাজ বন্ধ করার জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার কথা জানালেন তিনি (Madan Mitra will Take Initiative to Stop Gangsterism)

আড়িয়াদহের যে ভিডিও ভাইরাল হয়েছে (ভিডিওর সত্যতা যাচাই করে নি খবর ২৪x৭), তা নিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতি তোলপাড়। অভিযুক্তকে গ্রেফতার করা হলেও তা নিয়ে চর্চার অন্ত নেই। এই ঘটনায় পুলিশকেই সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন মদন মিত্র। আবার জয়ন্ত সিং গ্রেফতার হওয়ার পর তিনি হুমকি ফোনও পেয়েছেন বলে জানান বিধায়ক। তাঁকে গুলি করে মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়েছে, এমনটাই জানান মদন মিত্র (Madan Mitra will Take Initiative to Stop Gangsterism)

তবে এবার কামারহাটির নানান ঘটনায় দলীয় কাউন্সিলরদের কড়া হুঁশিয়ারি দিলেন মদন মিত্র। আজ, শনিবার ছিল তৃণমূলের ২১ জুলাইয়ের প্রস্তুতি সভা। সেখানে উপস্থিত ছিলেন মদন মিত্র, সৌগত রায়। সৌগত রায়ের সামনেই এদিন মদন বেশ হুঁশিয়ারি শানিয়ে বলেন, “যে কাউন্সিলরেরা দলের কথা শুনছেন না, নিজেদের মতো চলছেন, তাঁদের বলছি, ঘুমিয়ে পড়ুন। এক বছর পর আপনাদের ঘুমিয়ে পড়তে হবে” (Madan Mitra will Take Initiative to Stop Gangsterism)

তিনি এও বলেন, “একটা ঘটনার জন্য পশ্চিমবঙ্গে কামারহাটির নামে চুনকালি পড়ে গিয়েছে। তাই কান খুলে শুনে রাখুন, ২০২৬ সালে যাঁরা দিদিকে বলে কাউন্সিলর হবেন বলে ভাবছেন, তার আগে এখান থেকে তাঁদের নাম কাঁচি দিয়ে কেটে দেওয়া হবে”।

কামারহাটির বিধায়কের কথায়, বেলঘড়িয়া ও আড়িয়াদহে গুণ্ডারাজ বন্ধ করতে যদি পুলিশ কমিশনার অফিসে মিছিল যাওয়া হয়, তাহলে তিনি সবার আগে যাবেন মিছিলে (Madan Mitra will Take Initiative to Stop Gangsterism)। মদন বলেন, “এইসব নিয়ে আমি বারবার বলেছি। কেউ পাত্তা দেয়নি”।

এই প্রসঙ্গে সৌগত রায় বলেন, “মদন এমনকী বলেছে, শুনিনি তো। তাছাড়া স্থানীয় বিধায়ক হিসেবে কাউন্সিলরদেরও বার্তা দিতেই পারে”।

প্রসঙ্গত, আড়িয়াদহে মা- ছেলে মারধরের ঘটনায় গ্রেফতার করা হয় জয়ন্ত সিংকে। এরপর গত সোমবার একটি ভিডিও ভাইরাল হয় যাতে দেখা যায় জয়ন্ত সিং একজনকে আড়িয়াদহ ক্লাবের ভেতরেই চ্যাংদোলা করে উইকেট দিয়ে মারধর করছে। সেই ব্যক্তি তরুণ না তরুণী, তা স্পষ্ট বোঝা যায়নি। সেই ভিডিও নিয়ে শোরগোল পড়তেই জয়ন্তকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। এই ঘটনার পর আড়িয়াদহের সেই ক্লাব বন্ধ করে দেন তদন্তকারীরা।

RELATED Articles