‘স্বামী ধ’র্ষ’ণ করলেও সেটাই ধ’র্ষ’ণই, সেটাই শাস্তিযোগ্য অপরাধ’, পর্যবেক্ষণ হাইকোর্টের

স্বামী যদি যৌ’ন নির্যাতন করে, তাহলেও সেটা ধ’র্ষ’ণ, এমনটাই পর্যবেক্ষণ হাইকোর্টের। কোনও ব্যক্তি যদি এক মহিলাকে যৌ’ন নির্যাতন করেন, তাহলে তা ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। সেই হেনস্থাকারী যদি মহিলার স্বামীও হন, তাহলেও সেটা ধ’র্ষ’ণই। রাজকোটের এক মহিলার অভিযোগে এমনটাই পর্যবেক্ষণ গুজরাত হাইকোর্টের।  

কী মামলা নিয়ে এমন পর্যবেক্ষণ?

গত বছর রাজকোটের এক ব্যক্তির সঙ্গে এই মামলার আবেদনকারীর বিয়ে হয়। মহিলার অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন তাঁর ঘরে ক্যামেরা লাগিয়ে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলেছে। এমনকি তিনি এও অভিযোগ করেন যে তাঁর স্বামী তাদের ঘনিষ্ঠ ছবি তুলে পর্ন সাইটে বিক্রি করেছেন।

এমনকি, সেই ছবি পরিবারের হোয়াটসঅ্যাপ গ্রুপেও এই ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে। এই গোটা ঘটনায় মহিলার অভিযোগে আবেদনকারীর স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের গ্রেফতার করে পুলিশ। জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হন আবেদনকারীর শাশুড়ি।

এই মামলার জামিনের সওয়াল জবাব চলাকালীন আইনজীবী বলেন, ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী বৈবাহিক ধ’র্ষ’ণ শাস্তিযোগ্য অপরাধ নয়। বিচারপতি ডি এ যোশী এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেন।

এই মামলায় বিচারপতি সাফ জানান, “স্বামী হোক বা যেই হোক, সে আসলে একজন পুরুষ। সে যদি কোনও মহিলাকে ধ’র্ষ’ণ করলে সেটা ধ’র্ষ’ণই হয়। নির্যাতিতা যদি ওই ব্যক্তির স্ত্রী হন তাহলেও সেটা ধ’র্ষ’ণ, শাস্তিযোগ্য অপরাধ”। এই পর্যবেক্ষণের পর মহিলার শাশুড়ির জামিনের আবেদন খারিজ করে দেয় গুজরাত আদালত।

প্রসঙ্গত, একাধিক দেশেই বৈবাহিক ধ’র্ষ’ণ শাস্তিযোগ্য অপরাধ। ভারতেও এমন পদক্ষেপ নেওয়ার দাবী উঠেছে একাধিক। কিন্তু এখনও দেশের একাধিক হাইকোর্ট  বৈবাহিক ধ’র্ষ’ণের পক্ষেই সওয়াল করেছে। কিছুদিন আগেই এলাহাবাদ হাইকোর্ট জানায়, স্ত্রীর বয়স ১৮ বা তার বেশি হলে, আইন অনুযায়ী বৈবাহিক ধ’র্ষ’ণ শাস্তিযোগ্য অপরাধ নয়।

RELATED Articles