রহস্যমৃত্যু তরুণীর! ছোটো মেয়ের উস্কানিতে বড় মেয়েকে পুড়িয়ে মারার অভিযোগ মা-বাবার বিরুদ্ধে

নিজের মেয়েকেই বেধড়ক মারধর করে পুড়িয়ে মে’রে ফেলার অভিযোগ উঠল মা-বাবার বিরুদ্ধে। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃতার মা-বাবার উপর ক্ষোভ উগড়ে দিলেন প্রতিবেশীরা। এখনও পর্যন্ত পুলিশে লিখিত কোনও অভিযোগ দায়ের করা হয়নি বলেই জানা গিয়েছে।  

কী ঘটেছে ঘটনাটি?

এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের বালিডাঙা এলাকায়। মৃতার নাম সময়িতা ভট্টাচার্য। জানা গিয়েছে, বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছিল না সময়িতার। বিবাহ বিচ্ছেদের মামলা করেন তিনি।

জানা গিয়েছে, এই মামলা চলাকালীন বাপের বাড়ি চলে এসেছিলেন সময়িতা। কিন্তু প্রতিবেশীদের দাবী, সময়িতার সঙ্গে তাঁর মা-বাবার প্রতিদিন ঝামেলা-অশান্তি লেগেই থাকত। এমনকি, মেয়েকে মারধরও করতেন তাঁর মা-বাবা, এমনটাই অভিযোগ।

এমন পরিস্থিতিতেই গতকাল, সোমবার সকালে বাপের বাড়িতেই সময়িতার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বটে। কিন্তু চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মা-বাবাই খু’ন করেছে মেয়েকে?

প্রতিবেশীদের দাবী, সময়িতার মা-বাবাই তাদের ছোটো মেয়ের উস্কানিতে সময়িতাকে মারধর করতেন। এদিনও তেমনই হয়েছিল। এরপরই বড় মেয়েকে তারা পুড়িয়ে মারেন বলে দাবী প্রতিবেশীদের। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় লিখিত কোনও অভিযোগ দায়ের হয়নি বলে পুলিশ সূত্রে খবর।    

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles