গুজরাত পুরসভার লড়াইয়ে উঠল গেরুয়া ঝড়! কোণঠাসা কংগ্রেস সহ সব দল

জয়ের ধারা অব্যাহত রয়েছে গেরুয়া শিবির। একের পর এক পুর কর্পোরেশনে জয়ের পর এবার গুজরাতের ৮১ টি পুরসভার নির্বাচনের ৫৪ টিতে এগিয়ে রয়েছে বিজেপি। এছাড়াও কংগ্রেস দুটিতে এবং অরবিন্দ কেজরিওয়ালের আপ একটিতে এগিয়ে রয়েছে। রবিবার ভোটের পর সোমবার সকালে গণনার কাজ শুরু হয়।

আরও পড়ুন- বাম-কংগ্রেসের সঙ্গে আব্বাস সিদ্দিকির জোটকে বিষাক্ত শক্তি বলে কটাক্ষ বিজেপির শমীক ভট্টাচার্যের

এখন‌ও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী বিজেপি নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের থেকে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। জেলা পঞ্চায়েত এবং তালুকা পঞ্চায়েতের নির্বাচনেও এগিয়ে রয়েছে পদ্ম শিবির।

৩১ টি জেলা পঞ্চায়েতের মধ্যে বিজেপি এগিয়ে রয়েছে ১২ টিতে। তালুকা পঞ্চায়েতের ২৩১ টির মধ্যে বিজেপি ৫১ টিতে এগিয়ে রয়েছে। কংগ্রেস এগিয়ে রয়েছে সাতটিতে। ৮,৪৭৪ টি আসনের মধ্যে নির্বাচন হয় ৮২৩৫ টিতে। বাকিগুলিতে জয় এসেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়।

গত সপ্তাহে বিজেপি আহমেদাবাদ, সুরাত, রাজকোট, বদোদরা, ভাবনগর, জামনগরে পুর কর্পোরেশন নির্বাচনে জয়ী হয়েছে। সেখানকার ৫৭৬ টি আশনের মধ্যে গেরুয়া শিবির জয়ী হয়েছে ৪৮৩ টি আসনে। অন্যদিকে কেজরিওয়ালের আপ সুরাতের ২৭ টি আসনে জয়ী হয়েছে। তবে কংগ্রেসের অবস্থাই সবথেকে বেহাল। এইসব শহরে কোনও আসনে জয়ী হতে পারেনি। এই সাফল্যে উৎসাহিত আপ ২০২২-এ গুজরাতে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে।

আরও পড়ুন- ‘বামপন্থী হলে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন’, বিজেপিকে রুখতে বামেদের কাছে ভোটের মিনতি ব্রাত্য বসুর

বর্তমান পরিস্থিতিতে বিজেপির এই জয় যথেষ্টই তাৎপর্যপূর্ণ। কারন সামনের বছরেই মোদী রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। সেই পরিস্থিতিতে আপ কিছুটা প্রতিদ্বন্দ্বিতায় এগোতে পারলেও, কংগ্রেস কিংবা মিম কার্যত ব্যর্থই বলা যায়।

আরও অন্যান্য খবর