হনুমান জয়ন্তীতে শুভ যোগ! কপাল খুলে যাবে এই পাঁচ রাশির জাতক জাতিকার! বজরংবলীর কৃপায় হবে বিরাট উন্নতি!

হিন্দু শাস্ত্র অনুযায়ী চৈত্র পূর্ণিমা তিথিতে মাতা অঞ্জনির গর্ভে জন্মগ্রহণ করেন পবনপুত্র হনুমান। সেই উপলক্ষেই আজ ২ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার পালিত হচ্ছে হনুমান জয়ন্তী। ভক্তদের কাছে তিনি সঙ্কটমোচন দেবতা হিসেবে পরিচিত। বিশ্বাস করা হয়, তাঁর চরণে আশ্রয় নিলে জীবনের নানা বিপদ থেকে মুক্তি মেলে। এই শুভ দিনে ভক্তরা বিশেষ ভক্তিভরে তাঁর পুজো ও আরাধনা করে থাকেন।

জ্যোতিষ মতে, কিছু নির্দিষ্ট রাশির জাতকদের উপর বজরংবলীর বিশেষ কৃপা থাকে। এর মধ্যে প্রথমেই রয়েছে মেষ রাশি। এই রাশির জাতকদের প্রতি মঙ্গলবার হনুমানের পুজো করার পরামর্শ দেওয়া হয়। বলা হয়, নিয়মিত আরাধনা করলে জীবনে সুখ, সাফল্য ও সাহস বৃদ্ধি পায়। নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও আরও শক্তিশালী হয়ে ওঠে এবং জীবনের বাধা সহজেই কাটিয়ে ওঠা সম্ভব হয়।

সিংহ রাশির জাতকদের উপরও বজরংবলীর বিশেষ আশীর্বাদ থাকে। সূর্য এই রাশির অধিপতি এবং সূর্যকেই নিজের গুরু বলে মানেন হনুমান। ফলে এই রাশির মানুষের মধ্যে প্রচুর শক্তি ও আত্মবিশ্বাস থাকে। তবে অনেক সময় সেই শক্তির সঠিক ব্যবহার না হওয়ায় সমস্যার সৃষ্টি হয়। নিয়মিত হনুমানের পুজো করলে এই শক্তি সঠিক পথে পরিচালিত হয়ে জীবনে উন্নতির পথ খুলে দেয়।

বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল গ্রহ, যা সাহস ও শক্তির প্রতীক। এই রাশির মানুষরা সাধারণত পরিশ্রমী ও বুদ্ধিমান হলেও কখনও কখনও আচরণে ভারসাম্য হারান। তাই তাঁদের হনুমানের আরাধনা করার পরামর্শ দেওয়া হয়। এর পাশাপাশি মকর রাশির জাতকরাও বজরংবলীর বিশেষ প্রিয়, কারণ শনি গ্রহের সঙ্গে হনুমানের গভীর সম্পর্ক রয়েছে। নিয়মিত পুজো করলে জীবনে স্থিরতা ও উন্নতি আসে।

আরও পড়ুনঃ কালিয়াচকে রাতভর অবরুদ্ধ ৭ বিচারক, উদ্ধারেও বিলম্ব! নিরাপত্তা*হীনতায় ক্ষু*ব্ধ শীর্ষ আদালত! মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ! আইনশৃঙ্খলায় ভাঙন কি তবে সরকারের ব্যর্থতার প্রমাণ?

কুম্ভ রাশির ক্ষেত্রেও একইভাবে বজরংবলীর কৃপা লক্ষ্য করা যায়, কারণ এই রাশির অধিপতিও শনি। হনুমান জয়ন্তীর দিন উপবাস রেখে পুজো করলে জীবনের নানা সমস্যা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকে। ভক্তদের বিশ্বাস, এই দিনে আন্তরিকভাবে প্রার্থনা করলে বজরংবলী সকল বাধা দূর করে জীবনে সাফল্য ও শান্তি এনে দেন।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles