BIG BREAKING: বহিষ্কার করা হল হাথরাসের জেলাশাসক-এসপিকে, সিদ্ধান্ত যোগী সরকারের!

অবশেষে বহিষ্কার করা হল হাথরাসের ডিএম প্রবীণ কুমার ও এসপি বিক্রান্ত বীরকে। সম্প্রতি এই খবর মিলেছে। যেখান থেকে জানা যাচ্ছে, এসআইটি কমিটির তদন্ত অনুসারে, গোটা ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন হাথরাসের জেলাশাসক এবং পুলিশ সুপার। তাদেরকে কর্তব্যে গাফিলতির জন্য বহিষ্কার করা হয়েছে।

যেভাবে উচ্চবর্ণের হিন্দুদের হাতে দলিত কিশোরী মনীষা বাল্মিকীকে গণধর্ষণ করে খুন করা হয়েছে এবং তারপরে মনীষার দেহ দিল্লির সফদরজং হাসপাতাল থেকে ছিনিয়ে নিয়ে ফাঁকা মাঠে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়েছে উত্তর প্রদেশ পুলিশ তা নিয়ে রীতিমতো ক্ষিপ্ত গোটা দেশ। এছাড়াও যেভাবে উত্তর প্রদেশে পুলিশের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জেনারেল এবং জেলাশাসক গোটা ঘটনাটিকে বিকৃত করেছে তাতে রীতিমতো চাপে পড়ে গিয়েছে যোগী আদিত্যনাথ এর সরকার।

https://twitter.com/ABPNews/status/1312048705818816512?s=20

এরপরেই সূত্র মারফত খবর পাওয়া যায় যে ওই জেলার পুলিশ সুপার এবং জেলাশাসককে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যেভাবে জেলাশাসক ওই নির্যাতিতার বাড়িতে গিয়ে তার পরিবারকে হুমকি দিয়ে এসেছেন এই বলে, “যা টাকা পাচ্ছে তা নিয়ে চুপ করে থাকো। প্রেস একদিন চলে যাবে তারপরে কিন্তু আমাদের সঙ্গে ঘর করতে হবে।” তা প্রকাশ্যে চলে আসায় মুখ পুড়েছে যোগী সরকারের। এরপরেই সিদ্ধান্ত নেওয়া হয় যে চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে ওই জেলার প্রশাসনের বিরুদ্ধে। সেই মতই এখন জানিয়ে দেওয়া হল যে, সাসপেন্ড করা হয়েছে ওই জেলার জেলাশাসক, এস পি সহ ৭ পুলিশ আধিকারিকদের।

RELATED Articles

Leave a Comment