কেকেআর দুই তরুণের প্রদর্শনে মুগ্ধ সৌরভ, ভারত অধিনায়ককে বললেন নজর রাখতে

কলকাতা নাইট রাইডার্সের দ্বিতীয় ম্যাচে জয়ের পর হৈচৈ ফেলে দিয়েছেন তরুণ নাইটরা। দুবাইয়ে বোলিংয়ে শিবম মাভি – কমলেশ নাগারকোটির ও তেমনই তরুণ তুর্কিদের ফিল্ডিংয়ের জন্য হারতে হয় রাজস্থানকে। এর পরেই বোর্ড প্রেসিডেন্ট তথা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলিকে পরামর্শ দিলেন এই তরুণদের উপর নজর রাখতে।

উল্লেখ্য, এই দুই তরুণ নিউজিল্যান্ডে ভারতের অনুর্ধ্ব- ১৯ বিশ্বকাপ জেতা দলের সদস্য। এই দুই তরুণকে নিয়ে সৌরভ ট্যুইট করেছেন, “নিউজিল্যান্ডের মাটিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ওরা দুজনেই ১৪৫ কিলোমিটারের বেশি গতিতে বল করছে। অবিশ্বাস্য!” ভারত অধিনায়ক বিরাট কোহলি আর ভিভিএস লক্ষ্মণকে ট্যাগ করে এই দুই ক্রিকেট প্রতিভাকে নজর রাখার পরামর্শ দিয়েছেন সৌরভ।

দলের খেলা দেখার জন্য কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান উপস্থিত ছিলেন দুবাইয়ের মাঠে। দলের জয়ে খুশি কিং খান। সেই সঙ্গে তরুণ নাইটদের প্রশংসা করেছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর।

RELATED Articles

Leave a Comment