শাস্তি হবে হাথরাসের জেলাশাসক-এসপি’র, চাপ বাড়তেই কঠোর হচ্ছে যোগী সরকার, টুইট করলেন যোগী স্বয়ং

হাথরাস গণধর্ষণ কান্ডে গোটা দেশ এখন উত্তাল। যেভাবে উচ্চবর্ণের হিন্দুদের হাতে দলিত কিশোরী মনীষা বাল্মিকীকে গণধর্ষণ করে খুন করা হয়েছে এবং তারপরে মনীষার দেহ দিল্লির সফদরজং হাসপাতাল থেকে ছিনিয়ে নিয়ে ফাঁকা মাঠে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়েছে উত্তর প্রদেশ পুলিশ তা নিয়ে রীতিমতো ক্ষিপ্ত গোটা দেশ। এছাড়াও যেভাবে উত্তর প্রদেশের পুলিশের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জেনারেল এবং জেলাশাসক গোটা ঘটনাটিকে বিকৃত করেছে তাতে রীতিমতো চাপে পড়ে গিয়েছে যোগী আদিত্যনাথ-এর সরকার।

এই প্রবল চাপের মুখে পড়ে আজ সঠিক বিচারের অঙ্গীকার জানিয়ে টুইট করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। টুইটারে তিনি লিখেছেন, “উত্তরপ্রদেশের মা ও বোনদের সম্মান এবং আত্মমর্যাদাবোধকে ধ্বংস করার ধারণাটিই জনগণকে ধ্বংস করবে। তারা এমন শাস্তি পাবে যা ভবিষ্যতে একটি উদাহরণ স্থাপন করবে। আপনার উত্তরপ্রদেশ সরকার প্রতিটি পিতামাতার সুরক্ষা এবং উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এটা আমাদের সংকল্প – প্রতিশ্রুতি।”

https://twitter.com/myogiadityanath/status/1311969631804878848?s=20

এরপরেই সূত্র মারফত খবর পাওয়া যায় যে ওই জেলার পুলিশ সুপার এবং জেলাশাসককে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যেভাবে জেলাশাসক ওই নির্যাতিতার বাড়িতে গিয়ে তার পরিবারকে হুমকি দিয়ে এসেছেন এই বলে, “যা টাকা পাচ্ছে তা নিয়ে চুপ করে থাকো। প্রেস একদিন এসে চলে যাবে তারপরে কিন্তু আমাদের সঙ্গে ঘর করতে হবে।” তা প্রকাশ্যে চলে আসায় মুখ পুড়েছে যোগী সরকারের। এরপরেই সিদ্ধান্ত নেওয়া হয় যে চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে ওই জেলার প্রশাসনের বিরুদ্ধে।

https://twitter.com/ANI/status/1311927975344893952?s=20

সাম্প্রতিক খবর অনুযায়ী, উমা ভারতীও যোগী আদিত্যনাথকে টুইট করে উত্তর প্রদেশের ওই জেলার প্রশাসনের ন্যক্কারজনক আচরণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

RELATED Articles

Leave a Comment