কার্গিল যুদ্ধের ২৩তম বার্ষিকী, ফের ফিরে দেখা কার্গিল দিবসের সেই বীরগাঁথা ইতিহাস

আজ ২৬ জুলাই, ঠিক ২৩ বছর আগে আজকের দিন ভারতের সৈন্যরা কার্গিলের পাহাড়ে দু’ মাস ধরে চলা যুদ্ধে পাকিস্তানি সৈন্য নস্যাৎ করে ভারতের পতাকা উত্তোলন করেছিল। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে যখন ভারত পাকিস্তানের বিরুদ্ধে জয়লাভ করেছিল সেই ঐতিহাসিক দিনটিকে চিহ্নিত করতে প্রতি বছর ২৬ জুলাই কার্গিল বিজয় দিবস উদযাপন করা হয়। দেশের জন্য জীবন উৎসর্গকারী ভারতীয় বীরদের স্মরণে সারা দেশে কার্গিল বিজয় দিবস উদযাপিত হয়।

 ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পর থেকে, সিয়াচেন হিমবাহের দখল নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে। ১৯৯৯ সালে মে মাসে , পাকিস্তানি সশস্ত্র বাহিনী কাশ্মীর এবং লাদাখের মধ্যে সম্পর্ক ছিন্ন করতে নিয়ন্ত্রণ রেখায় প্রবেশ করে। ব্যাপারটি ভারতীয় সৈন্যদের নজরে আসতেই শুরু হয় ব্যাপক গুলি-বোমা।

দু’মাস ধরে চলা যুদ্ধে  ২৬ জুলাই ১৯৯৯ সালে সেনাবাহিনী পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিজয় ঘোষণা করে। যাইহোক, যুদ্ধে ভারতের পক্ষে ৫২৭ জনের প্রাণ যাওয়ায়  মৃতের সংখ্যা অনেক বেশি ছিল। ক্যাপ্টেন বিক্রম বাত্রা এই যুদ্ধে নিজের প্রাণ দিয়ে পাকিস্তানের সৈন্যদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। ভারতের সর্বোচ্চ বীরত্ব পুরস্কার পরম বীর চক্রে ভূষিত হন তিনি।

বর্তমানে এই দিনে ভারতের প্রধানমন্ত্রী দিল্লির ইন্ডিয়া গেটে অমর জওয়ান জ্যোতিতে সৈন্যদের শ্রদ্ধা জানান। সেখানে আমন্ত্রণ জানানো হয় শহীদ পরিবারগুলিকেও। এই বছর কার্গিল বিজয় দিবসের ২৩তম বার্ষিকী চিহ্নিত করা হয়েছে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles