সুজাপুর মাঠে বুধবার বুথ ভিত্তিক দলীয় কর্মী সভার প্রধান বক্তা মমতা

পুরাতন মালদার ছোটো সুজাপুর মাঠে বুধবার বুথ ভিত্তিক দলীয় কর্মী সভার প্রধান বক্তা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও শুভেন্দু অধিকারী এছাড়া ছিল জেলা তৃণমূলের সভাপতি মৌসম বেনজির নূর সস নেতাকর্মী গন।
মুখ্যমন্ত্রীর বার্তা শুনতে জন জোয়ারে ভাসল পুরাতন মালদা নিত্যানন্দপুর ময়দান। এদিন মুখ্যমন্ত্রী দলের বিভিন্ন নেতা নেত্রীদের দায়িত্বে রদবদল করলেন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কে বাড়তি দায়িত্ব দেওয়া হলো মালদা শহরসহ জেলার দুইটি ব্লকের। আগামী পুরসভা ইলেকশনের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মালদা শহরের এগারোটা ওয়ার্ডের দায়িত্ব দেন একসাথে হয়ে লড়াই করতে হবে এমনই বক্তব্য দেন খোলা মঞ্চ থেকে। সেখান থেকে মুখ্যমন্ত্রী চলে আসে মালদা জেলার সাংবাদিকদের দাবি পূরণে প্রেস কর্নারের উদ্বোধন করতে। প্রেস কর্নার উদ্বোধনের পর তিনি চলে যান মালদা মহানন্দা ভবনে সেখানে রাত্রি বাস করবেন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর