কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার ঘোষণা করেছেন যে কেন্দ্রীয় সরকারি কর্মীরা, কেন্দ্রীয় পুলিশ সংস্থাগুলি এবং আইনসভাবিহীন কেন্দ্রশাসিত অঞ্চলগুলি তাদের এক দিনের বেতন করোনা ভাইরাসকে লড়াইয়ের জন্য প্রধানমন্ত্রী কেয়ারস তহবিলে অনুদান দেবে যার মূল্য দাঁড়ায় ৮৯ কোটি টাকা।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি টুইট করে জানান, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহ্বানে, স্বরাষ্ট্র মন্ত্রনালয় ,কেন্দ্রীয় পুলিশ সংস্থাগুলির কর্মকর্তা এবং কর্মীরা, এবং আইনসভাবিহীন ছয়টি কেন্দ্রশাসিত অঞ্চলগুলো, প্রধানমন্ত্রী কেয়ারস তহবিলে এক দিনের বেতন (মোট ৮৯ কোটি টাকা) কোভিড -১৯ এর বিরুদ্ধে লড়াই করার জন্য স্বাস্থ্য ও চিকিৎসা খাতে অনুদান দেবেন। “
বিগত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী PM CARES fund তৈরি করেন এবং সকল দেশবাসীকে করোনার বিরুদ্ধে লড়াইয়ে তাদের সামর্থ্য অনুযায়ী দান করতে অনুরোধ জানান।
এই PM CARES ফান্ডের সভাপতি স্বয়ং প্রধানমন্ত্রী । এছাড়াও এই ফান্ডের বাকি সদস্যদের মধ্যে রয়েছেন অর্থমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী।
প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে অনেক মানুষই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। মন্ত্রী থেকে সেলেব্রিটি , এমনকি অনেক তাবড় তাবড় ক্রীড়াবিদরাও অনুদান দিয়েছেন।





