করোনা মোকাবিলায় সামিল গোটা দেশ। সাধারণ মানুষ যেমন গৃহবন্দীদশায় থেকে মোকাবিলা করছেন, অন্যদিকে প্রথম সারির মানুষ যারা জরুরি ভিত্তিক কাজের সাথে জড়িত তারা নিজেদের ব্যক্তিগত জীবনকে সরিয়ে রেখে করোনা যুদ্ধে সামিল হয়েছেন। এবার হাসপাতালে ২৪ ঘন্টা কর্মরত করোনা যোদ্ধাদের সম্মান জানানোর পালা।
#WATCH Indian Air Force’s flypast over Srinagar’s Dal Lake to pay tribute to medical professionals and all other frontline workers. #COVID19 pic.twitter.com/enk7mwznJc
— ANI (@ANI) May 3, 2020
করোনা যোদ্ধাদের সম্মান জানানোর জিম্মা এবার নিজের কাঁধে তুলে নিল ভারতীয় বায়ুসেনা। রবিবার করোনা যোদ্ধাদের কুর্নিশ জানিয়ে ‘ফ্লাই পাস্টে’ অংশ নিল ভারতীয় সেনবাহিনীর তিনটি শাখা। শুরু হল হেলিকপ্টার থেকে হাসপাতালগুলির উপর পুষ্পবৃষ্টি করা। সংবাদ সংস্থা এএনআইয়ের টুইট করা একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, ডাল লেকের উপর উড়ছে বায়ুসেনার বিমানগুলি।
গত শুক্রবার চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়ত-সহ তিন সেনাবাহিনীর প্রধানদের সম্মিলিত সাংবাদিক বৈঠকে এই পরিকল্পনার কথা জানানো হয়। রাওয়ত বলেন, “বিশেষ কৃতজ্ঞতা জানাতেই বায়ুসেনার নেতৃত্বে সারা দেশব্যাপী ফ্লাইপাস্ট পরিচালনা করা হবে। হেলিকপ্টারগুলি দেশের বিভিন্ন জেলার হাসপাতালগুলির উপর ফুলের পুষ্পবৃষ্টি করবে”।





