লক্ষ‍্য বাড়ি ফেরা! অগত্যা ভরসা সিমেন্ট মিক্সার, পুলিসের ধমক খেয়ে ভেতর থেকে বেরিয়ে এল ১৮ জন শ্রমিক

লকডাউনের মধ‍্যে বাড়ি ফেরার জন‍্য বারবার দুঃসাহসিক কাজ করেছেন শ্রমিকরা। তবে এইবারের ঘটনা দেখে চমকে গেল খোদ পুলিশও।

প্রাণ বাজি রেখে একটি সিমেন্ট মিক্সারের ভেতরে বসে বাড়ি ফিরছিলেন ১৮জন পরিযায়ী শ্রমিক। কিন্তু শেষরক্ষা হল না। উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ সীমান্তে তাঁদের ধরে ফেলে পুলিশ। মধ‍্যপ্রদেশের ইন্দোরে ওই মিক্সারের মধ্যে ঢুকে পড়েছিলেন ১৮ জন শ্রমিক। এঁদের বাড়ি উত্তরপ্রদেশের লখন‌উতে। ওই ছোট জায়গার মধ্যেই গাদাগাদি করে বসে তাঁরা ফিরতে চেয়েছিলেন বাড়ি। সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু উজ্জয়িনী ও ইন্দারের মধ্যে একটি জায়গায় ওই মিক্সারটিকে থামায় পুলিশ। কিন্তু প্ল্যান বানচাল করে দেয় মিক্সারের চালক। তাঁকে থতমত খেতে দেখে সন্দেহ হয় পুলিশের। তারপর ঢাকনা খুলতেই ভেতর থেকে বেরিয়ে আসে ওই ১৮ জন পরিযায়ী শ্রমিককে।

https://twitter.com/ANI/status/1256502079927058433?s=20

একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, যে ঢাকনা খুলে শ্রমিকরা বেরিয়ে আসছে তা একজনের বসার জন্য‌ই যথেষ্ট নয়। তার মধ্যেই ভেতরে ঢুকে মাল পত্র নিয়ে বসেছিল ওইসব শ্রমিকরা।

ওই ঘটনায় ওই মিক্সার ট্রাকের চালকের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। পাশাপাশি ওইসব শ্রমিকদের আপাতত কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাঁদের বাসে লখনউ পাঠানোর ব্যবস্থা করছে পুলিশ।

RELATED Articles

Leave a Comment