খুব সম্প্রতি ভরাডুবি ঘটেছে ইয়েস ব্যাঙ্কের। মাথায় হাত ব্যাঙ্ককর্মী থেকে গ্রাহক সকলের।এমতাবস্থায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) ইয়েস ব্যাঙ্ককে বাঁচাতে টাকা বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। এবার এসবিআইয়ের সঙ্গে হাত মেলাল এইচডিএফসি, আইসিআইসিআই, কোটাক মাহিন্দ্রা, অ্যাক্সিস ব্যাঙ্কের মত প্রাইভেট ব্যাঙ্কগুলি।
শুক্রবার ইয়েস ব্যাঙ্কের পুনর্গঠনে ইউনিয়ন ক্যাবিনেটের একটি বৈঠকে এসবিআইয়ের ইয়েস ব্যাঙ্কের ৪৯% শেয়ার কেনার সিদ্ধান্তকে সমর্থন করা হয়। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, ইয়েস ব্যাঙ্ক পুনর্গঠনের এই স্কিম প্রকাশ্যে আসার দিনই ইয়েস ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা বিকাল চারটা নাগাদ উঠে যাবে।
আইসিআইসিআই ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে, তারা নগদ ১০০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে ইয়েস ব্যাঙ্কে। যা ইয়েস ব্যাঙ্কের শেয়ারের ৫ শতাংশের সমান। এইচডিএফসিও ১০০০ কোটি টাকা বিনিয়োগ করছে ইয়েস ব্যাঙ্কের ১০০ কোটি টাকা মূল্যের ইকুইটি শেয়ার কেনার জন্য। অ্যাক্সিস ব্যাঙ্ক সংস্থার ৬০ কোটি টাকা মূল্যের ইকুইটি শেয়ার কেনার জন্য ৬০০ কোটি টাকা বিনিয়োগ করছে। কোটাক মাহিন্দ্রা বিনিয়োগ করছে ৫০০ কোটি টাকা, তারা ইয়েস ব্যাঙ্কের ৫০ কোটি টাকা মূল্যের ইকুইটি শেয়ার কিনছে।
এসবিআই ৭২৫০ কোটি টাকা বিনিয়োগ করছে, তারা ৭২৫ কোটি টাকা মূল্যের ইকুইটি শেয়ার কিনছে।
অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের মতে, তিনবছরের জন্য এসবিআই ইয়েস ব্যাঙ্কের প্রায় ২৬ শতাংশ শেয়ার ধরে রাখবে। বাকি ইনভেস্টরদেরও প্রায় একই লক-ইন পিরিয়ড মানতে হবে, তাদের শেয়ারের ৭৫ শতাংশ ধরে রাখতে হবে।
এই উদ্যোগের ফলে ইয়েস ব্যাঙ্কের ‘অনুমোদিত শেয়ার মূলধন’ অর্থাৎ ‘Authorised Share Capital’ ১১০০ কোটি থেকে ৬২০০ কোটি টাকা পর্যন্ত বাড়বে।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!