ভারতের গৌরবে হাত দিলে, যত বড়ই শক্তি হোক না কেন‌ও ভারত ছেড়ে কথা বলবেনা! মিলবে সমুচিত জবাব, হুঁশিয়ারি রাজনাথের

ভারত চিরকাল শান্তি এবং বন্ধুত্ব রক্ষায় প্রতিজ্ঞ। প্রতিবেশী দেশগুলির সঙ্গে‌ও যথাসম্ভব সুসম্পর্ক বজায় রাখায় আগ্রহী। ভারতীয় সংস্কৃতি পারস্পরিক সম্মানের, শান্তি রক্ষার শিক্ষাই দেয়।

কিন্তু এহেন শান্তিপ্রিয় ভারত‌ই নিজের গৌরব ও আত্মসম্মানে হাতে পড়লে কাউকে ছেড়ে কথা বলে‌ওনি বলবেওনা। সে যত বড়ই শক্তি হোক না কেন‌ও, সমুচিত জবাব দেবে ভারত। হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সশস্ত্রবাহিনীর পঞ্চম ‘ভেটেরানস ডে’ উপলক্ষে বায়ুসেনার সদর দফতরে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী এক কড়া বার্তা দিয়ে বলেন, ভারত একেবারেই যুদ্ধ চায় না। কিন্তু যত বড় সুপারপাওয়ারই হোক না কেন‌‌ও, কেউ যদি এই দেশের গৌরব হরণ করার চেষ্টা করে তার উপযুক্ত জবাব দেওয়ার ক্ষমতা রাখে ভারতীয় সেনা। পূর্বেও এই ধরনের জবাাব দিয়েছে‌ ভারত। ভবিষ্যতেও দেবে। কূটনৈতিক মহল বলছে নাম না করেই চীনকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন রাজনাথ।

RELATED Articles