Bengal Assembly:ভুয়ো ভোটার থাকার অভিযোগ বিরোধীদের! বাংলায় নির্বাচন কমিশনের চূড়ান্ত ভোটার তালিকা থেকে কাটা গেল প্রায় ৬ লক্ষ নাম

এপ্রিলের শেষ সপ্তাহের মধ্যেই শেষ করতে হবে নির্বাচন। এমনতর নির্দেশই নাকি এসেছে নির্বাচন কমিশনের তরফে। তাই হাতে গোনা আর দুই মাসে প্রস্তুতি তুঙ্গে।

এরইমধ্যে তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটল বাংলায়। বিধানসভা নির্বাচনের আগে শুক্রবার ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। আর সেই চূড়ান্ত ভোটার তালিকা থেকে কাটা গেল প্রায় ৬ লক্ষ নাম। ভোট তালিকা থেকে বাদ পড়েছেন ৫ লক্ষ ৯৯ হাজার ৯২১ জন। নতুন ও ছাঁটাই হিসেব করলে ২.০১ শতাংশ বেড়েছে বৈধ ভোটার। নির্বাচন কমিশন চূড়ান্ত তালিকা প্রকাশ করলেও নাম অন্তর্ভূক্ত করায় বাধা থাকছে না। সাধারণ মানুষ আবেদন করতে পারেন। নতুন ভোটার বেড়েছে ২০ লক্ষ ৪৫ হাজার ৫৯৩। তৃতীয় লিঙ্গের ভোটার ১,৫৯০।

প্রসঙ্গত উল্লেখ্য, প্রায় ৬ লক্ষ ভোটারের নাম বাদ যাওয়া বেশ প্রাসঙ্গিক মনে করছে রাজনৈতিক মহল। একাধিকবার তালিকায় ভুয়ো ভোটার থাকার অভিযোগ করেছিল বিরোধীরা। কমিশনের কাছে দরবার করেছিল তাঁরা।

তাৎপর্যপূর্ণভাবে, গতকালই, বৃহস্পতিবার দু’দিনের রাজ্য সফর শেষে ফিরে গেছেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। বাংলায় শান্তিপূর্ণ নির্বাচন করার নির্দেশ দিয়েছেন তিনি। বৈঠক সেরেছেন কমিশনার দের সঙ্গে। তবে কলকাতা ও ব্যারাকপুরের পুলিশ কমিশনারকেই সবথেকে বেশি তাঁর প্রশ্নের সম্মুখীন হতে হয়। কোন‌ও রকমের গাফিলতি দেওয়া যাবেনা এই বছরের নির্বাচনে স্পষ্ট বলেছেন তিনি। গাফিলতি হলে শোকজের সুযোগটুকু‌ও মিলবে না সোজাসুজি চাকরি হারাতে হবে। একুশের নির্বাচন যে কড়া হতে চলেছে তা বেশ বোঝা যাচ্ছে।

 

RELATED Articles