ভারতের মাটিতে পাক-গুপ্তচর তাও আবার পাক হাইকমিশনে কর্মরত দুই কর্মী

শনিবার ভারতের মাটিতে ধরা পড়ল দুই পাক-গুপ্তচর। পাকিস্তানের হয়ে চরবৃত্তি করার অপরাধে নয়াদিল্লির পাক হাইকমিশনের দুই সদস্যকে অবাঞ্ছিত তকমা দিয়ে দেশ ছেড়ে চলে যেতে বলল কেন্দ্রের সরকার। একটি দেশের কূটনৈতিক মিশনের কর্মী হয়ে এমন আচরণ তাদের পদমর্যাদাকে কলঙ্কিত করছে বলে জানায় ভারত সরকার। শনিবার তারা হাতেনাতে ধরা পড়লে গতকাল তাদের ২৪ ঘন্টা সময় দেওয়া হয়েছে ভারত ছেড়ে চলে যাওয়ার জন্য।

সরকারি সূত্রে জানানো হয়েছে, আবিদ হুসেন ও মহম্মদ তাহির নামে দু’জন টাকা দিয়ে এক ভারতীয় নাগরিকের কাছ থেকে ভারতের নিরাপত্তা সংস্থা, প্রতিষ্ঠান সম্পর্কে গুরুত্বপূর্ণ নথিপত্র ও বিভিন্ন তথ্য সংগ্রহ করার সময় পুলিশের হাতে ধরা পড়ে। জেরায় পাক হাইকমিশনের ভিসা বিভাগে কর্মরত দুজনে পাকিস্তানের আইএসআইয়ের সঙ্গে জড়িত থাকার অপরাধ কবুল করে। সূত্রের খবর, গতকাল তাদের কাছ থেকে ভারতীয় মুদ্রা এবং একটি আইফোন পাওয়া গেছে। সূত্রটি জানিয়েছে, ধৃতরা প্রথমে নিজেদের ভারতীয় নাগরিক বলে প্রথমে দাবি করে, এমনকী তাদের থেকে জাল আধার কার্ডও পাওয়া যায়।

পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ভারতের তরফে ডিমার্চে দিয়ে নয়াদিল্লির হাইকমিশনের দুই কর্মীর এহেন ভারতের নিরাপত্তা সংক্রান্ত কাজে চরবৃত্তির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। এমনকি দূতাবাসের কোনও সদস্যই ভারতের স্বার্থের বিরুদ্ধে কিছু করবেন না ভারতের কূটনৈতিক মর্যাদার অসম্মান করবেন না, এমনটা সুনিশ্চিত করতে বলা হয়েছে পাক চার্জ দ্য অ্যাফেয়ার্সকে।

২০১৯ সালে ভারত জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিল করা হয়। এরপর পাকিস্তান ভারতীয় হাইকমিশনার হিসেবে নিযুক্ত অজয় বিসারিয়াকে বহিষ্কার করে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের স্তর নীচে নামিয়ে দেয়।

RELATED Articles

Leave a Comment