করোনা মোকাবিলায় দেশব্যাপী যে লকডাউনের সূত্রপাত হয়েছিল ২৫শে মার্চ থেকে তার জেরে দেশের মানুষের ঘরে টানাটানি, এমনকি দেশের অর্থনীতিও মুখ থুবড়ে পড়েছে। তাই সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণে দেশের মানুষকে আত্মনির্ভর হওয়ার বার্তা দেন প্রধানমন্ত্রী। এমনকি আত্মনির্ভর ভারত অভিযানের উদ্দেশ্য বড়ো টাকার অঙ্ক ধার্যও করেছে কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ২০ লক্ষ কোটি টাকার স্টিমুলাস প্যাকেজের কথা বলেছিলাম তা ভারতের জিডিপির মাত্র ১০ শতাংশ। বুধবার বিকেলে সেই বিষয় জানাতেই সাংবাদিক বৈঠক করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারামান।
এবার এই প্যাকেজের টাকার অঙ্কটা বিশ্বের বাকি দেশগুলির কাছে ঠিক কেমন সেটা জেনে নেওয়া যাক।
◆ এই প্যাকেজটি প্রায় পাকিস্তানের জিডিপি-র সমান। ডলারের সাপেক্ষে এই নতুন প্যাকেজের মূল্য দাঁড়ায় ২৬৬ বিলিয়ন ডলার। পাকিস্তানের বার্ষিক জিডিপি হল ২৮৪ বিলিয়ন ডলার।
◆এছাড়া এই টাকার অঙ্কটি ১৪৯ টি দেশের জিডিপির চেয়ে বেশি যার মধ্যে পড়ছে, ভিয়েতনাম, পর্তুগাল, গ্রীস, নিউজিল্যান্ড, রোমানিয়া প্রভৃতি।
◆ প্রায় দশ জন শীর্ষ বিলিয়নিয়ারের সম্পদের দ্বিগুণ এই প্যাকেজে পরিমাণ।
◆ মোদী ঘোষিত এই প্যাকেজ শীর্ষ দশ জন বিলিয়নিয়ারের সম্পদের ১.৮ শতাংশ মাত্র। আর ভারতের মুকেশ আম্বানির সম্পত্তির তুলনায় এই প্যাকেজ পাঁচ গুণ।
◆ অন্যদিকে মোটামুটি বম্বে স্টক এক্সচেঞ্জে নথিভূক্ত সব শেয়ারের মোট বাজার মূল্যের ১৭ শতাংশ হচ্ছে মোদীর ঘোষিত এই স্টিমুলাস প্যাকেজ। মঙ্গলবার দিনের শেষে বম্বে স্টক এক্সচেঞ্জের নথিভূক্ত সব শেয়ারের মূল্য ছিল ১২১ লক্ষ্য কটি টাকা। এই প্যাকেজ দুই গ্লোবাল জায়ান্ট জেপি মরগান এবং মাস্টার কার্ডের মার্কেট ক্যাপিটালের সমান।
◆ এদিকে এই অঙ্ক-এর চেয়ে কম ইন্টেল, কোকাকোলা, ফাইজারের মতো সংস্থার বাজারগত মূল্য।





