আত্মনির্ভরতার পথে ভারত! সুপারসনিক ক্রুজ মিসাইল ‘‌ব্রহ্মস’‌-এর পরীক্ষায় সফল দেশ!

আত্মনির্ভরতার পথে সফল উৎক্ষেপণ ভারতের। সুপারসনিক ক্রুজ মিসাইল ‘‌ব্রহ্মস’ ‌(BrahMos)–এর সফল পরীক্ষা করল ভারত। নিজেদের আরও শক্তিশালী করে তোলার পথে এক ধাপ এগোলো ভারতীয় নৌবাহিনী (Indian royal Navy)। আর এই ঐতিহাসিক মুহূর্তকে টুইট করে ডিআরডিও-কে অভিনন্দন জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ এদিন টুইট করে লিখেছেন, দেশীয় প্রযুক্তিতে গড়ে তোলা ‘‌‌ব্রহ্মস’‌ সুপারসনিক ক্রুজ মিসাইলের সফল পরীক্ষায় সারা ভারত অত্যন্ত গর্বিত। আধুনিকতম শিল্পের উৎপত্তি এই অস্ত্র ভারতের প্রতিরক্ষা ক্ষমতার এক উজ্জ্বল নিদর্শন। একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘‌আত্মনির্ভর ভারত’‌ (Atmanirbhar Bharat) সংকল্পের এক উল্লেখযোগ্য উদাহরণ এই ক্ষেপণাস্ত্র।

২০০৫ সালে ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি হওয়া এই ‘‌ব্রহ্মস’‌ মিসাইল ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছিল। এর আগে একটি পরীক্ষায় সেটি অসফল হয়। এবার সেটিকেই নতুন প্রযুক্তিতে আরও শক্তিশালী করে তোলা হয়েছে। বুধবার সেই মিসাইলেরই পরীক্ষা করে ডিআরডিও। এর পাল্লা আগে ছিল ২৯০ কিলোমিটার, এখন তা বাড়িয়ে করা হয়েছে ৪০০ কিলোমিটার। অর্থাৎ ‘‌‌ব্রহ্মস’‌ শব্দের থেকে দ্রুত গতিতে ৪০০ কিলোমিটার দূরের কোনও লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারবে।

RELATED Articles

Leave a Comment