রিয়ার পর তার ভাই শৌভিক চক্রবর্তীকে তুলে নিয়ে গেল নারকোটিকস কন্ট্রোল ব্যুরো!

এবার নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর জালে পড়লেন রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)র ভাই শৌভিক চক্রবর্তী (Shoubhik Chakraborty)। নিজেদের অফিসে এনসিবি (NCB) রীতিমত তুলে নিয়ে গিয়েছে রিয়ার ভাইকে। সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) অস্বাভাবিক মৃত্যু মামলায় উঠে এসেছে মাদকচক্রের (Drug) যোগ। ধরা হয়েছে দুই মাদকপাচারকারীকেও। এবার শৌভিককে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে যাওয়া হলো। ‌ যদি এখনও পর্যন্ত তাকে গ্রেফতারের কোনো খবর পাওয়া যায়নি।

এছাড়াও আজ সকালে সুশান্তের হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে আটক করা হয়েছে। তার বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। তাকে এনসিবির অফিসে নিয়ে যাওয়া হয়। নারকোটিকস ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্স অ্যাক্ট ১৯৯৫-এর ধারায় স্যামুয়েল মিরান্ডাকে আটক করা হয় বলে খবর।

অন্যদিকে আজ সকালে রিয়া চক্রবর্তীর বাড়িতে এনসিবি হানা দেয়। ল্যাপটপ মোবাইল সহ বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেট খতিয়ে দেখা হয়।এছাড়াও আরো কিছু ইলেকট্রনিক গ্যাজেট পরীক্ষা করার জন্য নিয়ে গিয়েছে এনসিবি।

এর আগে সুশান্তের প্রাক্তন ম্যানেজার এবং পরবর্তীকালে রিয়ার ম্যানেজার শ্রুতি মোদী জেরায় বলে ফেলেন যে, রিয়া নিজেও সুশান্তের সঙ্গে বসে মাদক নিতেন। এতেই রিয়া আরো ফেঁসে যান।

RELATED Articles

Leave a Comment