অবশেষে বিশ্বের এক নম্বরে ভারত, তবে এবার করোনা রোগীর সুস্থতার হারের দিক দিয়ে

কিছুদিন আগেই ব্রাজিলকে পিছনে ফেলে করোনা সংক্রমণের দিক দিয়ে বিশ্বের দরবারে দ্বিতীয় স্থানে পৌঁছায় ভারত। দিনদিন বেড়েই চলেছে সংক্রমণের হার। ভ্যাক্সিন-এর আবিষ্কার হলেও তা কবে সাধারণ মানুষের কাছে পৌঁছাবে তা নিয়ে ধন্ধের শেষ নেই। এরই মধ্যে সামান্য আশার আলো দেখলেন দেশবাসী। এখন করোনায় সুস্থতার হারে ভারত রয়েছে এক নম্বরে। মার্কিন মুলুককেও সুস্থতার হারে ছাপিয়ে বিশ্বের এক নম্বরে রয়েছে সে।

এখনও পর্যন্ত পাওয়া খবর অবধি এ দেশে সুস্থ হয়েছে প্রায় ৪৩ লক্ষ ৯৬ হাজার ৩৯৯ জন। ভারতের বিশাল জনসংখ্যা ও জন ঘনত্বের কারণে করোনা সংক্রমণ যেমন লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তেমনি সেই সঙ্গে সঠিক পরিষেবার দৌলতে পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতার হারও। গত কয়েকদিনে দৈনিক হিসাবে করোনায় আক্রান্তের থেকে সুস্থ হওয়ার অনুপাত ছিল বেশি। এ দিন দৈনিক সংক্রমণের হারও গত কয়েকদিনের তুলনায় খানিকটা কম বলে জানা গিয়েছে। গত ২৪ ঘণ্টায় এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৬, ৯৬১ জন এবং সুস্থ হয়ে উঠেছেন ৯৩ হাজার মানুষ।

এই মুহূর্তে সব মিলিয়ে ভারতে এখন সুস্থতার হার গড়ে ৮০.১২ শতাংশ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে করোনায় আক্রান্ত রোগীদের সুস্থতার হারের বিচারে এখন বিশ্বে এক নম্বর স্থান অধিকার করেছে ভারত। গত তিনদিনে সুস্থ হয়েছে প্রায় ৯০ হাজারেরও বেশি মানুষ যার ফলে এক লাফে করোনা জয়ীর সংখ্যা পৌঁছে গিয়েছে ৪৩ লক্ষের উপর।

প্রসঙ্গত, এখনও অবধি সারা বিশ্বে মোট করোনা সংক্রমণ রোগীর সংখ্যা ৩ কোটি ১০ লক্ষ ৭৯ হাজার ৪১ জন। ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৪ লক্ষ ৮৭ হাজার ৫৮০ জন এবং এখনও অবধি দেশে এই রোগে মৃত্যু হয়েছে প্রায় ৮৭ হাজার মানুষের।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment