কঙ্গনার রানাওয়াতের সঙ্গে মহারাষ্ট্র সরকারের বাদানুবাদ ক্রমশ বেড়েই চলেছে। ফের মহারাষ্ট্র সরকারকে এক হাত নিলেন অভিনেত্রী। মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে এক ভেঙে পড়া বিল্ডিংকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত। সোমবার সকালে মুম্বই থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তরে ভিওয়ান্ডির পাওয়ার লুম শহরে একটি তিনতলা বাড়ি ভেঙ্গে পড়ে। যার জেরে উত্তেজনা ছড়ায় চারিদিকে। দুর্ঘটনায় মৃত্যু হয় ১০ জনের যার মধ্যে ৪ জন শিশু। ২৫ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আক্রান্তদের দম্ভিভ্যালি, থানে, কল্যাণ, ও কালওয়ার স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় এবং এখনও প্রায় ২৪ জনের ওই ভাঙা বাড়ির মধ্যে আটকে থাকার আশঙ্কা রয়েছে।
স্থানীয়দের থেকে জানা গিয়েছে যে বাড়িটি অত্যন্ত বিপজ্জনক অবস্থায় ছিল। পুরসভা থেকে নোটিস দেওয়া হলেও তা গ্রাহ্য করেননি বাড়ির লোকেরা। বাড়ির ভিতর জল পড়া ও দেওয়ালে জল জমার কারণে ধাক্কা খায় বাড়ির কাঠামো যার জেরে ভেঙে পড়ে বাড়িটি। এই বাড়ি ভাঙা নিয়েই মহারাষ্ট্র সরকারকে তোপ দাগেন জাতীয় পুরষ্কারপ্রাপ্ত অভিনেত্রী। তিনি বলেন যে জনসাধারণের প্রতি কোনও নজর নেই সরকারের, শুধু তাকে অপদস্থ করতে পারলেই নিশ্চিন্ত সরকার। তার পিছনে পড়ে থাকলে এভাবে গোটা মহারাষ্ট্র একদিন ধসে যাবে।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই বেআইনি ভাবে তৈরির অভিযোগ তুলে কঙ্গনার মুম্বই-এর অফিস ভেঙে গুড়িয়ে দেয় বি এম সি। তারপর থেকেই শুরু হয় অভিনেত্রী ও মহারাষ্ট্র সরকারের তর্কাতর্কি। যদিও কঙ্গনা নিজের অফিসের সঠিক কাগজপত্র দেখিয়ে ২ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়েছেন।
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউড মাফিয়াদের বিরুদ্ধে সরব হন কঙ্গনা। এরপর থেকেই একের পর এক বলিউডে স্বজনপোষণ, ড্রাগসের বাড়াবাড়ি, অবশেষে মহারাষ্ট্র সরকারেরও বিরোধিতা করে হামেশাই খবর শিরোনামে থাকতে দেখা গেছে তাকে। যার ফলে অনেকবার বলিউডের অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের রোষের মুখেও পড়তে হয় তাকে।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!