একদিনেই করোনায় সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়াল সাড়ে ১০ হাজারে, ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৮ জনের, ফের ভয় ধরাচ্ছে করোনা

ফের নতুন করে ভয় ধরাচ্ছে করোনা। চলতি সপ্তাহ থেকে ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। দৈনিক করোনা সংক্রমণ ছাড়াল সাড়ে ১০ হাজারেরও বেশি। দিনদিন বাড়ছে করোনায় মৃত্যুর হারও। একদিনে করোনায় মৃত্যু হল ৩৮ জনের। ওমিক্রনের নতুন স্ট্রেনের জেরেই বেড়েছে সংক্রমণ। আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে বিশেষজ্ঞদের তরফে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, গতকাল, মঙ্গলবারও দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৭ হাজার ৬৩৩। কিন্তু গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ৫৪২-তে। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৬৩ হাজার ৫৬২ জন। দেশে মোট আক্রান্তের ০.১৪ শতাংশই সক্রিয় রোগী।

করোনায় মৃতের সংখ্যাও এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে। দেশে একদিনে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৩৮ জনের। এর মধ্যে মহারাষ্ট্রে ৬ জন, কর্নাটকের ৩ জন, রাজস্থানের ২ জন মারা গিয়েছেন। দিল্লিতে ৫, ছত্তিশগড়ে ৪ এবং কর্ণাটকে তিনজনের মৃত্যু হয়েছে করোনায়। রাজস্থানে করোনার জেরে প্রাণ গিয়েছে দু’জন। অন্যদিকে, করোনার জেরে পুদুচেরি, পাঞ্জাব, তামিলনাড়ু, উত্তরপ্রদেশে ও কেরলে একজনকে করে মৃত্যু হয়েছে।

বর্তমানে দেশে সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ৪.৩৯ শতাংশে। করোনায় মৃত্যু হারও সামান্য বেড়েছে। তা পৌঁছেছে ১.১৮ শতাংশে। অন্যদিকে, দেশে সুস্থতার হার পৌঁছেছে ৯৮.৬৭ শতাংশে।

RELATED Articles