Covid-19: শনিবারের তুলনায় রবিবার কমল দৈনিক সংক্রমনের হার, মৃত্যুর সংখ্যা ২ লক্ষ ১৫ হাজার ৫৪২ জনের

করোনার দ্বিতীয় ঢেউ শুরু হতেই মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লক্ষ ১৫ হাজার ৫৪২ জন। করোনাকে হারিয়ে মোট সুস্থ হওয়ার সংখ্যা  ১ কোটি ৫৯ লক্ষ ৯২ হাজার ২৭১ জন।
তবে গতকাল অর্থাৎ শনিবার করোনা সংক্রমণে বিশ্ব রেকর্ড করেছিল ভারত। শনিবার ৪ লক্ষের গন্ডি পেরিয়েছিল দৈনিক করোনা সংক্রমণ। তবে আজ রবিবার কিছুটা কমল সেই সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৯২ হাজার ৪৮৮ জন। বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ কোটি ৯৫ লক্ষ ৫৭ হাজার ৪৫৭ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৩ হাজার ৬৮৯ জন। সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৭ হাজার ৮৬৫ জন। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৩৩ লক্ষ ৪৯ হাজার ৬৪৪ জন।

প্রসঙ্গত উল্লেখ্য, করোনা সংক্রমনের হারের উপর ভিত্তি করে স্বাস্থ্যমন্ত্রকের তরফে ইতিমধ্যেই ১০টি রাজ্যকে লাল তালিকাভুক্ত করেছে। এই রাজ্যগুলি হল মহারাষ্ট্র, কর্ণাটক, উত্তর প্রদেশ, কেরালা, রাজস্থান, গুজরাট, ছত্তীসগঢ়, অন্ধ্র প্রদেশ, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা মোকাবিলায় গ্রহণযোগ্য পদক্ষেপ সম্পর্কে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবেন বলে খবর।

RELATED Articles