ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা ফের চরমে! প্রত্যুত্তরে পাকিস্তান করতে পারে চরম হামলা!

ভারত-পাকিস্তান (India-Pakistan border) সীমান্তে ফের একবার উত্তেজনা চরমে পৌঁছেছে। গত কয়েকদিন ধরে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও সামরিক পর্যায়ে তীব্র সংঘাত দেখা দিয়েছে। পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছে যে দুই দেশের অভ্যন্তরেও একাধিক সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া শুরু করে দিয়েছে প্রশাসন। কাশ্মীরের সন্ত্রাসবাদী ঘটনার পরিপ্রেক্ষিতে, ভারতের এয়ার স্ট্রাইক (Indian Surgical Strike 2025) ‘অপারেশন সিঁদুর’ (operation Sindoor)-এর প্রত্যুত্তর নিয়ে নতুন করে দানা বাঁধছে আতঙ্ক।

অপারেশন সিঁদুরের প্রত্যুত্তরের প্রস্তুতি

চলতি সপ্তাহের মে মাসের ৭ তারিখে পাকিস্তানের সন্ত্রাসবাদী ঘাঁটিগুলিকে নিশানা করে ভারতের তরফে, মধ্য রাতে শুরু করা হয় সার্জিকাল স্ট্রাইক—অপারেশন সিঁদুর। এই অভিযানের পর থেকেই ভারতের সীমান্তবর্তী এলাকাগুলিতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। ভারতীয় গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, সন্ত্রাসবাদীদের পাল্টা আঘাতের সম্ভাবনা থাকার কারণে সাধারণ নাগরিকদের সুরক্ষায় একাধিক ব্যবস্থা গ্রহণ করতে চলেছে প্রশাসন।

পাঞ্জাবের কৌশলগত অবস্থান, ভূরাজনৈতিক গুরুত্ব এবং ঝুঁকি

পাঞ্জাবের গুরদাসপুর জেলা, হলো রাজনৈতিক এবং ভৌগলিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। বেয়াস ও রবি নদীর মাঝে অবস্থিত এই জেলা জম্মু ও কাশ্মীরের প্রবেশদ্বার হিসেবে ধরা হয়। এখান থেকেই কাংড়া উপত্যকার দিকেও রওনা দেওয়া যায়, যেখানে রঞ্জিত সাগর ও পং নামে দুটি গুরুত্বপূর্ণ জলাধার রয়েছে। ১৯৪৭ সালের ১৭ আগস্ট পর্যন্ত এই জেলা পাকিস্তানে অন্তর্ভুক্ত হবে বলে ঠিক ছিল। কিন্তু শেষ মুহূর্তে স্যার সিরিল র‌্যাডক্লিফের সীমানা বদলের সিদ্ধান্ত এবং মাউন্টব্যাটেনের ঘোষণার কারণে গুরদাসপুর ভারতের অংশ হয়ে দাঁড়ায়।

পাঞ্জাবের সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ সতর্কতা জারি

পাঞ্জাবের সীমান্ত সংলগ্ন এই অঞ্চলের ভূরাজনৈতিক গুরুত্ব ও বর্তমান উত্তপ্ত পরিস্থিতির কারণে প্রশাসন এবার এক কড়া সিদ্ধান্ত নিতে চলেছেন। রাজ্যের ভিতর এই প্রথম সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে এমন এক সতর্কতামূলক পদক্ষেপ নিল প্রশাসন, যা স্বাধীনতার পর থেকে তেমন দেখা যায়নি। জেলার হাসপাতাল ও কেন্দ্রীয় কারাগারগুলিকে ছাড় দেওয়া হলেও, ব্ল্যাকআউট নিয়ে নির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। যাতে ভিতরের আলো বাইরের দিকে না ছড়ায়। সমস্ত বাড়ি, দোকান ও অফিসকে বলা হয়েছে, নির্দেশ মেনে চলতে না পারলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ India pakistan war : সাধারণ মানুষ নয়, নিশানা ছিল শুধুমাত্র জঙ্গিঘাঁটি! পাক দাবির পালটা জবাব দিল ভারত সরকার !

পাঞ্জাবের কোথায় ও কখন হতে চলেছে ব্ল্যাকআউট?

এই কঠোর প্রতিরক্ষামূলক ব্যবস্থার আওতায় রয়েছে, পাঞ্জাবের গুরদাসপুর জেলা। যেখানে আজ, অর্থাৎ ৮ তারিখ রাত থেকে প্রতিদিন রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত সম্পূর্ণ ব্ল্যাকআউট কার্যকর করা হবে। কবে অবধি এই নিয়ম চলবে, তা নিয়ে নির্দিষ্ট কিছু জানানো হয়নি। শুধুমাত্র জেলা প্রশাসকের পরবর্তী নির্দেশের উপর নির্ভর করবে এই নিষেধাজ্ঞার ভবিষ্যৎ। নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হলেও, সাধারণ মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ!

Tithi Chakraborty

আরও পড়ুন

RELATED Articles