Indian Army’s Power: আকাশে উঠছে রাফাল-সুখোই! গুজরাট সীমান্তে পাকিস্তানের উদ্দেশে শুরু ভারতের ‘শক্তি-প্রদর্শন’

সম্প্রতি ভারত-পাকিস্তান সীমান্তে আবারও চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক এমনিতেই সদা উত্তপ্ত। তার উপরে কয়েকদিন আগেই পাকিস্তানের ড্রোন ও মিসাইলকে ফিরিয়ে দিয়ে কড়া বার্তা দিয়েছে ভারত। সেই আবহে ফের নতুন করে শক্তি প্রদর্শনের পথে নামছে ভারতীয় বায়ুসেনা।

সূত্রের খবর, গুজরাটের পাকিস্তান সীমান্ত ঘেঁষা এলাকায় আজ, অর্থাৎ বুধবার, বড়সড় বায়ুসেনার মহড়া হতে চলেছে। এই উদ্দেশ্যে ইতিমধ্যেই নোটাম (NOTAM) জারি করা হয়েছে, যাতে বেসামরিক বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা যায়। মূলত বিকেল সাড়ে তিনটে থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই মহড়া। একদিকে যেমন বায়ুসেনার ক্ষমতা পরীক্ষা হবে, তেমনই কড়া বার্তা যাবে শত্রুপক্ষের দিকেও।

এই মহড়ায় অংশ নেবে ভারতের সবথেকে বিধ্বংসী যুদ্ধবিমানগুলি—রাফাল এবং সুখোই। সীমান্তের একেবারে গা ঘেঁষে উড়বে এই যুদ্ধবিমানগুলি। শুধু তাই নয়, ব্যবহার করা হবে ব্রহ্মস সহ অন্যান্য সুপারসনিক মিসাইলও। এই মহড়ার লক্ষ্য কেবলমাত্র শক্তিপ্রদর্শন নয়, বরং শত্রুপক্ষের মনোবল ভেঙে দেওয়াও।

এমনিতেই কিছুদিন আগে ভারতের পাল্টা জবাবে কার্যত নাস্তানাবুদ হয়ে ঘরে ফিরেছে পাকিস্তান। ভারতীয় এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে মাথা নত করতে হয়েছে পাক ড্রোন ও মিসাইলকে। এবার তারই রেশ ধরে আবার শক্তি প্রদর্শনে নামছে ভারত। যা নিঃসন্দেহে পাকিস্তানের স্নায়ুতে চরম চাপ সৃষ্টি করবে।

আরও পড়ুনঃ Weather update : ৪৮ ঘণ্টা চলবে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি! নামবে পারদ, কিন্তু বর্ষা আসছে কবে?

ওয়াকিবহাল মহলের মতে, এই মহড়ার পেছনে রয়েছে সুস্পষ্ট বার্তা—যুদ্ধের জন্য ভারত তৈরি। সীমান্তে বা উপকূলবর্তী এলাকায় কোনও অনুপ্রবেশ কিংবা আগ্রাসনকে বরদাস্ত করা হবে না। একদিকে যেমন নিজের সক্ষমতা যাচাই করছে বায়ুসেনা, তেমনই পাকিস্তানকে জানিয়ে দিচ্ছে, এবার কোনওরকম দুঃসাহসিকতায় পরিণতি হবে ভয়াবহ। আর সেই বার্তাই আজ আকাশে উড়ে দেবে রাফাল-সুখোই।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles